বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
সাদুল্লাপুরে বরখাস্ত চেয়ারম্যানের হুমকি ও প্রকাশ্যে লাঞ্ছিত প্যানেল চেয়ারম্যান প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহৃত স্কুলছাত্র উদ্ধার সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী-সাংবাদিককে মারধর: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার কাঠালিয়ায় মাদক কারবারির কামড়ে পুলিশের এসআই আহত ইফতারের পরে হঠাৎ অসুস্থ জামায়াত আমির পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের, আহত ২ জলঢাকায় ট্রাক চাপায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু লালমনিরহাটের পাটগ্রামে মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার বন্দুক ঠেকিয়ে বরের সামনেই নববধূকে অপহরণ প্রাক্তনের লালমনিরহাট বিমানবন্দর, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকার কাজ শুরু করবে : মন্ত্রী আসাদুল হাবিব দুলু
সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী-সাংবাদিককে মারধর: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী-সাংবাদিককে মারধর: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট :: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে শিক্ষার্থী ও দায়িত্বরত সাংবাদিকদের মারধরের ঘটনায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।

ডিসি মাসুদ আলম জানান, সোমবার রাতের ঘটনায় জড়িত চার কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। একই ঘটনায় আরও দুই থেকে তিনজনকে শনাক্তের চেষ্টা চলছে। তাঁদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রত্যাহার করা পুলিশ সদস্যদের নাম প্রকাশ করেননি তিনি।

ডিসি মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাবি শিক্ষার্থীদের শাহবাগ থানা ঘেরাও লরেছে।

এর আগে গতকাল সোমবার রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় শিক্ষার্থী ও দায়িত্বরত সাংবাদিকদের হেনস্তা ও মারধর করেন কয়েকজন পুলিশ সদস্য। সেসব ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনা শুরু হয়।

পুলিশের লাঠিপেটায় আজকের পত্রিকার সাংবাদিকসহ আহত
এদিকে, এ ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরে ডিসি মাসুদ আলমকে অপসারণের দাবিতে শাহবাগ থানা ঘেরাও করে এর সামনে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com