বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
কালবৈশাখীর ভয়াল থাবা, বজ্রপাতে ৭ জেলায় ১২ জনের মৃত্যু তজুমদ্দিনে আন্তঃজেলা গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, পলাতক কয়েকজন কালীগঞ্জে সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে কয়েক লাখ মানুষ পঞ্চগড়ে চা বাগানে বজ্রপাতে প্রাণ গেল শ্রমিকের পঞ্চগড়ে চতুর্থ শ্রেণির ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক গাইবান্ধার সুন্দরগঞ্জে বজ্রাপাতে ৩ জনের মৃত্যু বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই শিক্ষিকা বরখাস্ত ১৫ শতকের দলিলে ২১ শতকের স্বপ্ন: বাটোয়ারা মামলায় একটি ‘গাণিতিক জালিয়াতি’র এনালগ ব্যবচ্ছেদ! হোয়াইট হাউসে গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে নিত্যপণ্যের দাম বাড়তি, অস্বস্তিতে নিম্ন ও মধ্যবিত্তরা
কালবৈশাখীর ভয়াল থাবা, বজ্রপাতে ৭ জেলায় ১২ জনের মৃত্যু

কালবৈশাখীর ভয়াল থাবা, বজ্রপাতে ৭ জেলায় ১২ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট :: সারাদেশে হঠাৎ শুরু হওয়া কালবৈশাখী ঝড়ের তাণ্ডব ও বজ্রপাতে গত ২৪ ঘণ্টায় অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে গাইবান্ধা, নাটোর, সিরাজগঞ্জ, জামালপুর ও বগুড়াসহ মোট সাতটি জেলায় এই প্রাণহানির ঘটনা ঘটে।

সবচেয়ে বড় বিপর্যয় নেমে এসেছে গাইবান্ধায়। জেলার সুন্দরগঞ্জ উপজেলায় একই এলাকায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, বিকেল ৪টার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং প্রবল বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় সুন্দরগঞ্জের ধোপাডাঙ্গা ইউনিয়নে ওই চারজন মারা যান। একই ঘটনায় একটি গরুও প্রাণ হারিয়েছে। এছাড়া সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় বজ্রপাতে আরও দুইজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। নাটোরের সিংড়ায় ক্ষেতে ধান কাটার সময় বজ্রাঘাতে এক কৃষকের প্রাণহানি ঘটে। জামালপুরের মেলান্দহ উপজেলায় রান্নার সময় বজ্রপাতে মর্জিনা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়। এছাড়া বগুড়ার গাবতলীতে এক যুবক এবং অন্যান্য জেলায় আরও কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, হঠাৎ আবহাওয়ার পরিবর্তন এবং গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে এই বজ্রপাতের ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে বৃষ্টির সময় খোলা জায়গায় না থাকা এবং নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com