বিজ্ঞাপন:
       
টহল গাড়ি চুরির ঘটনায় এসআইসহ ৪ পুলিশ সদস্য বরখাস্ত

টহল গাড়ি চুরির ঘটনায় এসআইসহ ৪ পুলিশ সদস্য বরখাস্ত

ডেস্ক রিপোর্ট :: পুলিশের চুরি যাওয়া ভ্যানকাণ্ডে এক এসআইসহ চার পুলিশ সদস্যকে বরখাস্ত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপি।

রোববার (২২ নভেম্বর) এক অফিস আদেশের মাধ্যমে তাদের বরখাস্ত করা।

সিএমপির জনসংযোগ কর্মকর্তা সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে তদন্ত শেষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।


গেল ১৮ নভেম্বর দুপুরে হালিশহরে জেলা পুলিশ লাইনসের পুনাক ক্যান্টিনের সামনে থেকে পুলিশ ভ্যানটি চুরি হয়। পরে অভিযান চালিয়ে চুরি যাওয়ার প্রায় চার ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে নগরীর কর্ণফুলী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করা হয়। এদিকে উদ্ধারের পর ভ্যানটি আবারও হালিশহর থানার দায়িত্ব পালনে ব্যবহৃত হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com