বিজ্ঞাপন:
       
এইচএসসি পরীক্ষার ফলাফলে লালমনিরহাটের ৬ শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাস করেনি!

এইচএসসি পরীক্ষার ফলাফলে লালমনিরহাটের ৬ শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাস করেনি!

খাজা রাশেদ,লালমনিরহাট।। দিনাজপুর উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় লালমনিরহাটের ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।


​শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে জানা গেছে, লালমনিরহাটের  তিনটি উপজেলার মোট ছয়টি কলেজ থেকে ১৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত তাঁদের কেউই কৃতকার্য হতে পারেননি।

​শূন্য পাসের তালিকার শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে কালিগঞ্জ উপজেলার রয়েছে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান—সোনারহাট স্কুল ও কলেজ (পরীক্ষার্থী ২ জন), দুহুলী এস.সি হাই স্কুল ও কলেজ (পরীক্ষার্থী ১ জন) এবং দক্ষিণ ঘনশ্যাম স্কুল ও কলেজ (পরীক্ষার্থী ১ জন)। আদিতমারী উপজেলার গন্ধমারুয়া স্কুল ও কলেজ থেকে অংশ নেওয়া ২ জন পরীক্ষার্থীর কেউই পাস করেননি। এছাড়া হাতীবান্ধা উপজেলার হাতীবান্ধা মডেল কলেজ থেকে সর্বোচ্চ ১১ জন এবং আমিনুর রহমান কলেজ থেকে ১ জন শিক্ষার্থী অংশ নিয়ে অকৃতকার্য হয়েছেন।

​শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমন হতাশাজনক ফলাফলে স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​এ বিষয়ে তিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)রা জানান, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্য হয়েছে, সেগুলোর এমন বিপর্যয়ের মূল কারণ অনুসন্ধান করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং আগামীতে যেন এমন ফলাফলের পুনরাবৃত্তি না ঘটে, সে লক্ষ্যে যথাযথ প্রতিকারমূলক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com