বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
নীলফামারীতে ইউএনও’র আইন শৃঙ্খলা মিটিংয়ে আ.লীগ নেতা কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে খেলার মাঠের দাবিতে সোচ্চার শিক্ষার্থীরা, আন্দোলনের ডাক কুড়িগ্রামে ছেলের হাতে মা খু/ন ঘাতক পূত্র আটক বকশীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত তিন মন্দিরে স্বর্ণ চুরির ঘটনায় দম্পতি গ্রেপ্তার প্লাস্টিকের বোতল দিলেই গাছের চারা দিচ্ছে ছাত্রদল রংপুরে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২ রাজশাহীতে জমি কিনে বিপাকে মালিকপক্ষ : চাঁদাবাজি, অপহরণ ও প্রশাসনিক জটিলতার অভিযোগ লালমনিরহাটে মাইন্ড ম্যারাথনে শিবরাম স্কুলের দাপট, বিজয়ী ১০ শিক্ষার্থী চোরাই বলে শিক্ষার্থীর আইফোন নিয়ে গেলেন এসআই, ঘুষও নিলেন ১৭ হাজার
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের যাওয়া উচিত হয়নি: ট্রাম্প

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের যাওয়া উচিত হয়নি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ত হওয়া উচিত হয়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান বিষয়ে নিজের পরবর্তী পদক্ষেপ নিয়ে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে আল জাজিরা।

সাক্ষাৎকারে ট্রাম্প অতীতের ইরাক যুদ্ধের প্রসঙ্গ তুলে বলেন, যুক্তরাষ্ট্রের বাগদাদ বা ইরানে যাওয়া উচিত ছিল না। তিনি বলেন, “ইরাকের সঙ্গে কী ঘটেছে তা দেখুন। আমরা খুব খারাপ কাজ করেছিলাম। আমরা যা করেছিলাম, তা ছিল অত্যন্ত বোকামিপূর্ণ একটি সিদ্ধান্ত। আমাদের সেখানে প্রথম থেকেই থাকা উচিত ছিল না।”

ইরান প্রসঙ্গে ট্রাম্প বলেন, “আমাদের ইরানে থাকা উচিত ছিল না। তবে ইরানের সেই সক্ষমতা রয়েছে। যদি আমরা নয় মাস আগে বি-২ বোমারু বিমান দিয়ে তাদের ওপর হামলা না চালাতাম, তাহলে এখন তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকতে পারত এবং পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতো।”

তিনি দাবি করেন, “সম্ভবত ইসরায়েল টিকে থাকত না, এমনকি পুরো মধ্যপ্রাচ্যও ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে পারত। এরপর তারা কোথায় যেত, সেটাও বড় প্রশ্ন।”

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবেই ইরানের সামরিক বাহিনীকে পুরোপুরি ধ্বংস করেনি। তার ভাষায়, “আমরা তাদের সামরিক বাহিনীকে অনেকটা একা ছেড়ে দিয়েছি, কারণ আমরা মনে করি তাদের মধ্যে কিছুটা মধ্যপন্থী অবস্থান রয়েছে। যদিও সেখানে এমন লোকও আছে, যারা মোটেও মধ্যপন্থী নয়।”

তিনি বলেন, “আমরা বিভিন্ন ধরনের নেতৃত্বকে সরিয়ে দিয়েছি। কিন্তু সামরিক বাহিনীকে পুরোপুরি ধ্বংস করিনি। অনেক সময় যুদ্ধে এমন ভুল হয়, যখন সবাইকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়। এরপর এমন একটি রাষ্ট্র তৈরি হয়, যা ৪০ বছরেও পুনর্গঠন করা সম্ভব হয় না।”

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক আলোচনা চলার মধ্যেই ট্রাম্পের এ মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com