বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অ’ভিযান, পদ্মকলি সুইটসসহ কয়েক প্রতিষ্ঠানকে জরিমানা লালমনিরহাটের কালিগঞ্জ পিআইও অফিস যেন অনিয়ম ও ঘুষের আখড়া জিপিএ-৫ পেলেই সফল হওয়া যায় না, আগে ভালো মানুষ হতে হবে’—প্রতিমন্ত্রী আজাদ সার ডিলারদের নিয়ে গুজব ছড়ানোর সুযোগ নেই: পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী কালিয়াকৈরের মৌচাকে সন্ত্রাস চাঁদাবাজি, ও মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর গণ সমাবেশ। ‘ফেল করিয়ে দেওয়ার’ হুমকির পর অকৃতকার্য, উত্তরপত্র পাল্টানোর অভিযোগ ঘুমধুম সীমান্তে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে মামলা দলীয় শৃঙ্খলা ভঙ্গ, রাজশাহীর রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে যুবদল নেতৃবৃন্দের করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভারতে দেশি মদ পান করে ৪৮ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু

ভারতে দেশি মদ পান করে ৪৮ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক রিপোর্ট :: ভারতের পুনে জেলায় মদ্যপান করে গত ৪৮ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বিষাক্ত মেথানল মেশানো দেশি মদ পান করেই এই মৃত্যুগুলো ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।


স্থানীয় পুলিশ জানিয়েছে, ফুগে‍ওয়াড়ি ও দাপোডি এলাকায় ১৩ জন এবং পুনের হাদাপসার ও কালেপাদাল এলাকায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। শুরুতে এসব মৃত্যুকে আলাদা অসুস্থতার ঘটনা বলে মনে করা হলেও, পরে দেখা যায় সকলের মধ্যেই তীব্র মাথা ঘোরা ও পেট ব্যথার মতো একই ধরনের উপসর্গ ছিল। খবর এনডিটিভির।

ময়নাতদন্ত প্রতিবেদনের পর পুলিশ হত্যাকাণ্ডের সমতুল্য অপরাধ, বিষাক্ত পদার্থ ব্যবহার করা এবং নিষেধাজ্ঞা আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে। এই ঘটনায় যোগেশ ওয়ানখেড়ে নামে এক আসামিকে আটক করা হয়েছে। তিনি আত্মসমর্পণের পর গ্রেপ্তার হন। তদন্তে জানা গেছে, তিনি পুনে ও পিম্পরি-চিঞ্চওয়াড় এলাকায় মেথানল মিশ্রিত বিষাক্ত মদ সরবরাহ করতেন।


রাজ্য আবগারি দফতরের পুলিশ সুপার অতুল কানাডে জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি অবৈধভাবে মদের মধ্যে মেথানল মিশিয়ে দিয়েছিল, যার ফলে একাধিক মৃত্যুর ঘটনা ঘটে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

পিম্পরি-চিঞ্চওয়াড়ের পুলিশ কমিশনার বিনয় চৌবে জানিয়েছেন, মোট ৭ জন অভিযুক্তের মধ্যে ৫ জন পুলিশ হেফাজতে এবং ২ জন রাজ্য আবগারি দফতরের হেফাজতে রয়েছে। পরে মামলাটি ক্রাইম ব্রাঞ্চের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দাপোডি, ফুগেওয়াড়ি ও হাদাপসার এলাকায় দীর্ঘদিন ধরেই অবৈধ দেশি মদের ব্যবসা চলছিল, অথচ পুলিশ ও আবগারি বিভাগ কার্যকর ব্যবস্থা নেয়নি।

নিহতদের পরিবারের সদস্যরা ঘটনার ভয়াবহ বর্ণনা দিয়েছেন। তারা জানান, মদ পান করার পর মাত্র ১০ মিনিটের মধ্যেই বমি ও তীব্র পেট ব্যথা শুরু হয় এবং দ্রুত অবস্থার অবনতি ঘটে।


এ ঘটনায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস কঠোর অবস্থান নিয়ে পুনে ও পিম্পরি-চিঞ্চওয়াড়ের পুলিশ কমিশনারদের দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি পুরো চক্রের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ীদের কঠোর শাস্তি নিশ্চিত করার নির্দেশ দেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com