ডেস্ক রিপোর্ট :: আগামী বছরের ৮ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের রমজান শুরুর সম্ভাব্য এই তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে রোজা শুরুর চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।

জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, রমজান মাস ২৯ নাকি ৩০ দিনের হবে, তার ওপর নির্ভর করে আগামী বছরের ৯ অথবা ১০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে।
সংযুক্ত আরব আমিরাতের ইমেরিটাস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড সায়েন্সেসের সদস্য ইবরাহিম আল জারওয়ান এ বিষয়ে পূর্বাভাস দিয়েছেন।

তিনি জানান, শনিবার সূর্যাস্তের পর সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় রাত প্রায় ৭টা ৫০ মিনিটে নতুন চাঁদের জন্ম বা মহাজাগতিক সংযোগ ঘটবে।
আল জারওয়ানের পূর্বাভাস অনুযায়ী, রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় খালি চোখে নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে ১২ অক্টোবর সোমবার ১৪৪৮ হিজরির জমাদিউল আউয়াল মাস শুরু হতে পারে।

রমজান ও ঈদের তারিখ নির্ধারণে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও ধর্মীয় কর্তৃপক্ষের চাঁদ দেখার ঘোষণা অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
Leave a Reply