বিজ্ঞাপন:
       
স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল শিক্ষকের

স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল শিক্ষকের

ডেস্ক রিপোর্ট :: রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় গজেন চন্দ্র রায় (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) সকালের দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের হরকলি তেলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


জানা যায়, নিহত গজেন চন্দ্র রায় হাড়িয়ারকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তার বাড়ি কাশিয়াবাড়ি গ্রামে। স্ত্রী তাপসী রানী রায়সহ তার দুই ছেলে সন্তান রয়েছে। সন্তানদের পড়াশোনার সুবিধার্থে তিনি রংপুর সদর উপজেলার পাগলাপীরে একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন।

সহকর্মী, পুলিশ ও পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৭টার দিকে পাগলাপীরের ভাড়া বাসা থেকে মোটরসাইকেলে বিদ্যালয়ের উদ্দেশে বের হন গজেন চন্দ্র রায়। পথে হরকলি তেলপাম্প এলাকায় পৌঁছালে সৈয়দপুরগামী একটি নৈশকোচ তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যায়।

পরে আহত গজেন চন্দ্র রায়কে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার আকস্মিক মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের পরিবেশ তৈরি হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় দত্ত বলেন, বিদ্যালয়ে আসার পথে সড়ক দুর্ঘটনায় গজেন চন্দ্রের মৃত্যু হয়েছে। তার এমন মৃত্যু কখনো কল্পনাও করিনি। পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। তার মরদেহ বাড়িতে নেওয়া হয়েছে।


এ বিষয়ে তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় শিক্ষক গজেন চন্দ্র রায় মারা গেছেন। তার মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com