খাজা রাশেদ,লালমনিরহাট।। বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৃথক দুটি মামলায় পৌর আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক ও ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মইনুল হোসেন মেরুনকে গ্রেফতার করেছে পুলিশ।

একজনের বিরুদ্ধে ২০২৪ সালের ৫ আগস্ট ছয়জনকে অপহরণ ও অগ্নিসংযোগে হত্যার অভিযোগ এবং অপরজনের বিরুদ্ধে রেল শ্রমিক দল কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, আদালতে নেওয়ার সময় আসামিদের মধ্যে একজন ‘জয় বাংলা’ স্লোগান দিলে আদালত চত্বরে, সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
Leave a Reply