স্টাফ রিপোর্টার :: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বাবা ও কিডনিজনিত সমস্যায় আক্রান্ত বড় বোনকে দেখতে মায়ের সঙ্গে এসে নির্মাণাধীন ভবনের বারান্দা থেকে পড়ে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম আবু হুরাইয়া।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে হাসপাতালের নির্মাণাধীন ১১ নম্বর ওয়ার্ডের বারান্দা থেকে নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু হুরাইয়া কুষ্টিয়া জেলার ইবি থানার কুশলিবাসা গ্রামের মো. হৃদয় ও মোসা. শিরিনার ছোট সন্তান।

পরিবারিক সূত্রে জানা যায়, আবু হুরাইরার বাবা ডেঙ্গু জ্বরে এবং বড় বোন খাদিজা কিডনিজনিত সমস্যায় আক্রান্ত রাজশাহী মেডিকেল হাসপাতলে ভর্তি। তাদের দেখতে মায়ের সঙ্গে যাওয়া হুরাইরা হাসপাতালের ১১ নম্বর মডেল ওয়ার্ডের বারান্দায় ডেঙ্গু আক্রান্ত বাবার কাছে ছিল। ওই ওয়ার্ডে নির্মাণকাজ চলছিল। কোনো এক সময় সবার অগোচরে শিশুটি বারান্দা থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ জানিয়েছেন, শিশুটির মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply