লালমনিরহাট প্রতিনিধি :: লালমনিরহাটের আদিতমারীতে ড্রাম ট্রাকের চাপায় পিপলু মিয়া (সাবেক সেনা সদস্য) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক আমিনুল ইসলাম গুরুতর আহত হয়েছেন।

আজ সন্ধ্যায় উপজেলার মমিনের গ্যারেজ এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিপলু মিয়া উপজেলার ভাদাই ইউনিয়নের কসালতলা গ্রামের সাত্তার মিয়ার ছেলে। তিনি ভাদাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ছিলেন।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব জানান, দুর্ঘটনায় জড়িত ড্রাম ট্রাকটি চালক ও তাঁর সহযোগীসহ আটক করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply