বিজ্ঞাপন:
       
রসুলপুর ইউনিয়নে মাদক, সন্ত্রাস ও দখলদারিত্বমুক্ত সমাজ গড়তে চান সাবেক চেয়ারম্যান হাজী আব্দুর রব

রসুলপুর ইউনিয়নে মাদক, সন্ত্রাস ও দখলদারিত্বমুক্ত সমাজ গড়তে চান সাবেক চেয়ারম্যান হাজী আব্দুর রব

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি :: ভোলার চরফ্যাশন উপজেলার ১১ নং রসুলপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক চেয়ারম্যান মো. হাজী আব্দুর রব। তিনি অতীতে টানা নয় বছর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে তাঁর প্রার্থিতা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘ নয় বছরের জনপ্রতিনিধিত্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসেবা এবং মাদক, সন্ত্রাস ও দখলদারিত্বমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

স্থানীয় বাসিন্দা হেলাল ও কবির মিয়া বলেন, রসুলপুর ইউনিয়নের মানুষ এলাকার উন্নয়ন, শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা প্রত্যাশা করেন। বিশেষ করে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তোলা এখন সময়ের দাবি। সেক্ষেত্রে সাবেক চেয়ারম্যান মো. হাজী আব্দুর রব দীর্ঘ নয় বছর রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। জনপ্রতিনিধি হিসেবে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। এলাকার মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের পরিচয় ও যোগাযোগ রয়েছে। আমরা আশা করি, তিনি আবারও দায়িত্ব পালনের সুযোগ পেলে ইউনিয়নের উন্নয়ন, সাধারণ মানুষের সমস্যা সমাধান এবং মাদক, সন্ত্রাস ও দখলদারিত্বমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবেন। রসুলপুর ইউনিয়নকে আরও সুন্দর ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে তাঁর কাছে আমাদের প্রত্যাশা অনেক।

চেয়ারম্যান প্রার্থী মো. হাজী আব্দুর রব বলেন, জনপ্রতিনিধিত্ব কোনো পেশা নয়, এটি জনগণের সেবা করার দায়িত্ব। জনগণের সেবাই আমার একমাত্র লক্ষ্য। ১১ নং রসুলপুর ইউনিয়নে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই। একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খল সমাজ প্রতিষ্ঠায় কাজ করতে চাই। অতীতেও মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করতে চাই। এ জন্য ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com