নিজস্ব প্রতিবেদক :: রংপুরের মিঠাপুকুরে ওভারব্রিজের নিচে ককটেল নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মেহেদী আল হাসান ওরফে আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে উপজেলার বিশ্বনাথপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে মিঠাপুকুর থানা পুলিশ।
গ্রেপ্তার মেহেদী আল হাসান আকাশ উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মোঃ বাদশা মিয়ার ছেলে। তিনি রংপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন জানান, গতকাল রাতে মিঠাপুকুর ওভারব্রিজের নিচে ককটেল নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, গত সোমবার (৯ নভেম্বর) রাতে মিঠাপুকুর ওভারব্রিজের ওপর থেকে নিচে কয়েকটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে নিক্ষেপ করা ককটেলগুলোর একটিও বিস্ফোরিত হয়নি ।
Leave a Reply