বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর রাজধানী থেকে পাবনা আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার যশোরে পূজা দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই ভাইবোনের মৃত্যু ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পরিচয়ে বিধবার কানের দুল নিয়ে উধাও ৩০ বছর কেটেছে সাপের খেলা দেখিয়ে, সেই সাপেই প্রাণ গেলো দিনাজপুরের ওঝার ৩০ লাখ টাকার প্রলোভন, রাশিয়ার যুদ্ধে প্রাণ গেল কুমিল্লার সাগরের লক্ষ্মীপুরে বিএনপি নেতাদের ছত্রচ্ছায়ায় মা-ইলিশ নিধনের অভিযোগ লালমনিরহাটে একই উঠানে মসজিদ-মন্দির, ধর্মীয় সম্প্রীতির যেন অনন্য নিদর্শন জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রাতভর নির্যাতন ঢামেকের জরুরি বিভাগ থেকে ভুয়া চিকিৎসক আটক, পুলিশের কাছে হস্তান্তর।
এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

ডেস্ক রিপোর্ট :: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফলাফল প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। তবে, ফল প্রকাশের সম্ভাবনা বেশি আগামী ২৯ অক্টোবরেই (বৃহস্পতিবার)। সেভাবেই প্রস্তুতি চলছে বলে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আজ মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে নাম প্রকাশে অনিচ্ছু সংশ্লিষ্ট এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন চীনে অবস্থান করছেন। তিনি দেশে দেশে আসার পর, আগামী ২৩ ও ২৪ তারিখ এইচএসসির ফলাফল প্রকাশের তারিখ নির্ধারণের বিষয়ে আলাপ-আলোচনা করা হবে। তবে ২৯ তারিখটা সম্ভাব্য হিসেবে নির্ধারণ করা হয়েছে। আশা করছি, এই তারিখে ফল প্রকাশ হতে পারে।

জানা গেছে, এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই, শেষ হয় ৮ আগস্ট। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি।

পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com