বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বিয়ের মাত্র ৪ মাসেই মা হলেন জনপ্রিয় অভিনেত্রী! রেফারিকে ‘জালিম’ আখ্যা দিয়ে জিকো বললেন, ‘হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল’ বিতর্কিত গোলে ইতিহাস গড়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা পঞ্চগড়ে র‍্যাবের অভিযানে ৯৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ, গ্রেফতার ১ পঞ্চগড়ে দরজা লাগাও, বেটাকে ধরো’—তথ্য চাইতে গিয়ে ব্যাংকে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ আদিতমারীতে মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড  বুধবারে দুই জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত প্রতিবন্ধী বিদ্যালয়ের নাম পরিবর্তন নিয়ে পঞ্চগড়ে বিতর্ক, তদন্ত দাবি স্থানীয়দের শিশু শিক্ষার্থীকে দিয়ে শরীর ম্যাসেজ করানো শিক্ষিকাকে শোকজ পঞ্চগড়ে স্টুডেন্ট অ্যাকাউন্টের তথ্যের অপব্যবহারের অভিযোগ, রূপালী ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ
ইমুতে প্রেম, মোবাইলে বিয়ে, ভিসা ছাড়াই ভারতে স্বামীর কাছে যেতে গিয়ে শিশুসহ নারী আটক

ইমুতে প্রেম, মোবাইলে বিয়ে, ভিসা ছাড়াই ভারতে স্বামীর কাছে যেতে গিয়ে শিশুসহ নারী আটক

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার,পঞ্চগড়:: পঞ্চগড়ে মোবাইল অ্যাপ ইমুতে পরিচয় থেকে প্রেম, পরে মোবাইল ফোনে বিয়ে। সেই সম্পর্কের টানে ভিসা-পাসপোর্ট ছাড়াই ভারতে স্বামীর কাছে যেতে গিয়ে শিশুসহ আটক হয়েছেন বৃষ্টি খাতুন (২৫) নামে এক নারী। পরে বিএসএফ তাকে বিজিবির কাছে হস্তান্তর করলে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

আটক বৃষ্টি খাতুন মাদারীপুর জেলার শিবচর উপজেলার দওপাড়া এলাকার কহিনুর মুন্সির মেয়ে। তার সঙ্গে থাকা তিন বছরের শিশু আয়েশা খাতুন তার মেয়ে বলে জানা গেছে।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, নীলফামারী-৫৬ বিজিবির অমরখানা ইউনিয়নের মাধুপাড়া বিওপির দায়িত্বপূর্ণ পঞ্চগড় সীমান্তের মেইন পিলার ৭৫১-এর প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে সিপাহীপাড়া এলাকা থেকে শুক্রবার ভোরে বৃষ্টি ও তার শিশুকন্যাকে আটক করে বিএসএফের ৯৩ চানাকিয়া ক্যাম্পের টহল দল।

পরে বিএসএফ বিষয়টি বিজিবিকে অবহিত করলে রাতে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে পরিচয় যাচাই শেষে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

বৃষ্টি খাতুন জানান, ইমু অ্যাপের মাধ্যমে ভারতের মুর্শিদাবাদের বাসিন্দা মাইদুল শেখের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং মোবাইল ফোনে বিয়ে হয়। স্বামীর কাছে যেতে এক দালালের সহায়তায় সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করেন তিনি।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, বিজিবির পক্ষ থেকে হস্তান্তরের পর এ ঘটনায় পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ওই নারীকে আদালতে পাঠানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com