বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
মেয়ে সেজে প্রবাসীর সঙ্গে প্রেম করতেন শান্ত, মোবাইলে বিয়ে, সঙ্গ দিতেন বাবাও নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্ট চলমান থাকবে বললেন সামিউর রহমান সহকারী কমিশনার( ভুমি) স্বামীর দাফনের এক ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু, একই দিনে স্বামী-স্ত্রীর বিদায় মাদকের বিরুদ্ধে প্রত্যেক শিক্ষার্থীকে সোচ্চার হতে হবে: বকশীগঞ্জ ইউএনও মুরাদ হোসেন শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন রাণীশংকৈলের কৃষকরা নবীনগরে ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ লুট লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু রাণীশংকৈলে দুর্গাপূজা ঘিরে প্রতিমা তৈরির কারিগরদের ব্যস্ততা তুঙ্গে বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ
মাদকের বিরুদ্ধে প্রত্যেক শিক্ষার্থীকে সোচ্চার হতে হবে: বকশীগঞ্জ ইউএনও মুরাদ হোসেন

মাদকের বিরুদ্ধে প্রত্যেক শিক্ষার্থীকে সোচ্চার হতে হবে: বকশীগঞ্জ ইউএনও মুরাদ হোসেন

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি::জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন বলেছেন মাদকের বিরুদ্ধে প্রত্যেক শিক্ষার্থীকে সোচ্চার হতে হবে।


মাদক যুব সমাজকে ধ্বংস করে, সমাজকে কুলষিত করে। মাদকের কারণে অনেক পরিবারকে সামাজিকভাবে অপদস্ত হতে হচ্ছে। তাই যেকোন মূল্যে মাদকের ভয়াবহতা থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে হবে।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নে কেবি মডেল সেসিপি উচ্চ বিদ্যালয়ে মাদক বিরোধী সচেতনতা ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে এক সচেতনতামূলক সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ১৮ বছরের আগে কোন কন্যা বিবাহ দেওয়া যাবে না। এটা দন্ডনীয় অপরাধ। তাই বাল্য বিবাহ রোধে শিক্ষার্থীদেরকেই বেশি সচেতন হতে হবে। এসময় বাল্য বিবাহের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন ইউএনও মুরাদ হোসেন।

সভায় কেবি মডেল সেসিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এইচ কবির, সহকারী প্রধান শিক্ষক মোঃ বেলাল হোসেন, সহকারী শিক্ষক আইসিটি শাহ আলম কিরণ, সহকারী শিক্ষক গণিত মোঃ মোখলেছুর রহমান সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com