বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের মত বিনিময় সভা নরসিংদীর পলাশে হাত,পা ও লিঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় শাহজাহান ৭৫ বছরের বৃদ্ধার মৃত দেহ উদ্ধার করলেন পুলিশ অবশেষে ফুলবাড়ী বাশির দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করলেন এমপি রেজওয়ানুল হক নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলাগুলি নবীনগরে গুরুতর আহত অজ্ঞাতপরিচয় ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন আদিতমারীতে প্রবাসীর স্ত্রীকে ধ’র্ষণের অ’ভিযোগে যুবক গ্রে’প্তার সুন্দরগঞ্জে সাংবাদিকের গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ, টাকা-স্বর্ণালঙ্কার লুট দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত, আহত ২ ওমরাহ ও সৌদি আরব সফর শেষে কক্সবাজারে জামায়াতের জেলা আমির নূর আহমদ আনোয়ারী সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারী গ্রেপ্তার, বেরিয়ে আসছে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া আন্তর্জাতিক চক্রের ভয়ঙ্কর তথ্য
ব্রাজিলের হারে ফেসবুক লাইভে জার্সিতে আগুন, সমর্থন ত্যাগের ঘোষণা

ব্রাজিলের হারে ফেসবুক লাইভে জার্সিতে আগুন, সমর্থন ত্যাগের ঘোষণা

গাইবান্ধা প্রতিনিধি: বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায়ের পর হতাশা ও ক্ষোভে ফেটে পড়েছেন কোটি সমর্থক। সেই হতাশারই ব্যতিক্রমী প্রকাশ ঘটেছে গাইবান্ধার সাদুল্লাপুরে। দলের বিদায় মেনে নিতে না পেরে ফেসবুক লাইভে এসে গায়ে থাকা ব্রাজিলের জার্সিতে আগুন ধরিয়ে সমর্থন ছাড়ার ঘোষণা দিয়েছেন এক যুবক। তার সেই ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া এলাকায়। জার্সি পুড়িয়ে আলোচনায় আসা ওই যুবকের নাম সর্দার মো. মৃদুল (২৯)। তিনি স্থানীয় সাবেক ইউপি সদস্য মৃত বাবলু সর্দারের ছেলে।

জানা গেছে, ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচ শেষে হতাশায় ফেসবুক লাইভে আসেন মৃদুল। লাইভেই গায়ে পরা ব্রাজিলের জার্সিতে আগুন লাগিয়ে তিনি আর কখনো ব্রাজিলের সমর্থন করবেন না বলে ঘোষণা দেন।

লাইভ ভিডিওতে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “আমার লাইফে সবচেয়ে বড় যে ভুল ডিসিশন গুলো নিছিলাম, তার মধ্যে প্রথমটা ছিল ব্রাজিলকে পিক করা, দ্বিতীয়টা ছিল আমার এক্সকে পিক করা। আজকের পর থেকে আমি যদি ব্রাজিল ফ্যান পরিচয় দিই, ব্রাজিলের কোনো টি-শার্ট কিনি কিংবা ‘মিশন হেক্সা’ বলে চিৎকার করি, তাহলে আমি গু খাই।”

তার এমন বক্তব্য ও জার্সি পোড়ানোর দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। কেউ এটিকে নিছক আবেগের বহিঃপ্রকাশ বলছেন, আবার কেউ খেলাকে ঘিরে এমন চরম প্রতিক্রিয়াকে অপ্রত্যাশিত বলে মন্তব্য করছেন।

উল্লেখ্য, বিশ্বমঞ্চে ষষ্ঠ শিরোপার স্বপ্ন নিয়েই ২০২৬ বিশ্বকাপে নেমেছিল ব্রাজিল। তবে শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ব্রুনো গুইমারেসের পেনাল্টি মিস এবং আর্লিং হালান্ডের জোড়া গোলে ২-১ ব্যবধানে হেরে বিদায় নিতে হয় সেলেসাওদের। ম্যাচের শেষদিকে নেইমার জুনিয়রের পেনাল্টি থেকে করা গোল কেবল ব্যবধানই কমাতে পেরেছিল।

২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জয়ের পর টানা ছয়টি বিশ্বকাপে শিরোপা জিততে ব্যর্থ হলো ব্রাজিল। ২৪ বছরের সেই ট্রফিখরা আরও দীর্ঘ হওয়ায় বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশের ব্রাজিল সমর্থকদের মাঝেও নেমে এসেছে হতাশার ছায়া। গাইবান্ধার এই ঘটনাও সেই হতাশারই এক ব্যতিক্রমী বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com