বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
সাহারপাড় চৌরাস্তা মোড়ে ট্রাক-কাভার ভ্যানের সংঘর্ষে হোটেল ভেঙে তছনছ পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু মরুভূমির হাত থেকে দেশকে রক্ষায় খাল খনন ও নদীভাঙন এলাকায় মানুষের পাশে থাকার উদ্যোগ: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ স্কুল ফিডিংয়ের দুধ চুরি, ছাত্রদল নেতা বহিষ্কার দেওয়ানগঞ্জে ৩৫ বিজিবির অভিযানে সীমান্ত থেকে ভারতীয় ১৮৬ বোতল মদ উদ্ধার ভোটকেন্দ্র নিয়ে বিরোধ, সাদুল্লাপুরে দুই গ্রামের মুখোমুখি অবস্থান কাশিমপুরের হাতিমারা কলেজে বাউবি এইচ.এস.সি. প্রোগ্রামের বই বিতরণ, ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত। লালমনিরহাটে চলন্ত বাসে সন্তান প্রসব! নবজাতকের নাম ‘আনাস হাসান’ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা
পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক

পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার:: পঞ্চগড়ে আমন ধানের ক্ষেতে মাজরা, পাতামোড়ানো, খোলপচা ও গোড়াপচাসহ বিভিন্ন পোকার আক্রমণ দেখা দিয়েছে। পোকা দমনে একাধিকবার কীটনাশক প্রয়োগ করেও কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় বাড়ছে উৎপাদন খরচ। এতে আমন ধান চাষ করে লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা।

কৃষকদের অভিযোগ, একদিকে পোকার আক্রমণ, অন্যদিকে ধানের ন্যায্য দাম নিয়ে অনিশ্চয়তা—দুই দিক থেকেই চাপে রয়েছেন তারা। পোকা দমনে বিঘাপ্রতি কয়েক দফা কীটনাশক স্প্রে করতে গিয়ে অতিরিক্ত ৪ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত খরচ হচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, অনাবৃষ্টি ও তীব্র রোদের কারণে এবার আমন ধানের জমিতে মাজরা ও পাতামোড়ানো পোকার আক্রমণ তুলনামূলক বেশি দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হচ্ছে।
পঞ্চগড় সদর উপজেলায় এবার প্রায় ২৩ হাজার ৯৫৫ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। উপজেলার কামাত কাজলদিঘী, পঞ্চগড় সদর, চাকলাহাটসহ বিভিন্ন ইউনিয়নের মাঠ ঘুরে দেখা গেছে, পোকার আক্রমণ থেকে ধান রক্ষায় কৃষকরা জমিতে নিয়মিত কীটনাশক স্প্রে করছেন। কেউ কেউ মালচিং পদ্ধতিও ব্যবহার করছেন।


স্থানীয় কৃষকরা জানান, এক বিঘা জমিতে একবার কীটনাশক স্প্রে করতে প্রায় ৮০০ থেকে ১ হাজার টাকা খরচ হয়। অনেক কৃষককে দুই থেকে পাঁচবার পর্যন্ত বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ করতে হচ্ছে। এতে ধান উৎপাদনের খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।
সদর উপজেলার প্রধানপাড়া এলাকার কৃষক চৌধুরী বলেন, ‘একে একে তিনবার কীটনাশক স্প্রে করার পর পোকা কিছুটা কমেছে। একবার স্প্রে করতে বিঘাপ্রতি প্রায় এক হাজার টাকা খরচ হয়। আরও স্প্রে করতে হবে।’

কৃষক করিমুল ইসলাম ও ছবুর আলী জানান, তারা স্বর্ণা জাতের আমন ধান চাষ করেছেন। তাদেরসহ গ্রামের অধিকাংশ কৃষকের জমিতে মাজরা পোকার আক্রমণ ও খোলপচা রোগ দেখা দিয়েছে। পোকা দমনে কৃষকরা দানাদার ও তরলজাতীয় বিভিন্ন কীটনাশক ব্যবহার করছেন। তবে এরপরও অনেক জমিতে পোকার আক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না।
কৃষকদের আরও অভিযোগ, ধান উৎপাদনে খরচ বাড়লেও বাজারে ধান বিক্রির সময় তারা প্রত্যাশিত দাম পান না। ফলে বাড়তি কীটনাশক ও অন্যান্য উৎপাদন ব্যয়ের কারণে এবার আমন চাষে লোকসানের আশঙ্কা করছেন তারা।

এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুন্নবী বলেন, ‘অনাবৃষ্টির কারণে এবার আমন ধানে মাজরা ও পাতামোড়ানো পোকার আক্রমণ বেশি হয়েছে। কৃষকরা কীটনাশকের দোকানে গেলে অনেক সময় সাধারণ মানের ওষুধ ব্যবহার করেন। উন্নতমানের কার্যকর ওষুধ সঠিকভাবে ব্যবহার করলে একবার প্রয়োগেই পোকার আক্রমণ নিয়ন্ত্রণে আসতে পারে। এ বিষয়ে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে এবং অনেক কৃষক উপকার পাচ্ছেন।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com