বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বোদায় ধানক্ষেতের আড়ালে ৪ কেজি গাঁজা, ডিবির অভিযানে গ্রেপ্তার ১ School বটিয়াঘাটায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোঃ ফজলে রাব্বী বকশীগঞ্জে ডিবিরি অভিযানে ১০০ পিস ইয়াবাসহ যুবক আটক নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান। শ্বাশতি ইসলাম সুষমার চোখে সালমা খানম: ‘শিক্ষক নন, জীবনের পথ দেখানো এক আলোকবর্তিকা’ অষ্টম শ্রেণি পাস থেকে দুই পত্রিকার সম্পাদক ও মানবাধিকার সংগঠনের পদে—সুমনের বিরুদ্ধে নানা অভিযোগ বিএসের মাঠে অনুপস্থিতির অভিযোগ, ফসল নিয়ে বিপাকে বোদার কৃষক পরিকল্পিত নগরায়ণ ও নিরাপদ আবাসনের তাগিদ, পঞ্চগড়ে বিশ্ব বসতি দিবস পালিত বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ
মরুভূমির হাত থেকে দেশকে রক্ষায় খাল খনন ও নদীভাঙন এলাকায় মানুষের পাশে থাকার উদ্যোগ: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

মরুভূমির হাত থেকে দেশকে রক্ষায় খাল খনন ও নদীভাঙন এলাকায় মানুষের পাশে থাকার উদ্যোগ: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার :: পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, “তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন এবং নদীভাঙনকবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে।”


শুক্রবার (২ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীর ডান তীর সংরক্ষণ কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে ‘পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার নদীসমূহের টেকসই ব্যবস্থাপনা প্রকল্প (১ম অংশ)’-এর আওতায় বোদা উপজেলার বন্দরমনি ও বোয়ালমারী এলাকায় করতোয়া নদীর ডান তীর বরাবর ১ হাজার ১৫০ মিটার নদীতীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সালে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। তাঁর দাবি, পরবর্তী সময়ে কোনো সরকার এ কার্যক্রমের প্রয়োজনীয়তাকে গুরুত্ব দেয়নি। বর্তমানে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে।


তিনি আরও বলেন, বিএনপি সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী। দেশের মানুষকে বন্যা ও ভূমিধসের ক্ষতি থেকে রক্ষার জন্য জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। সেই ধারাবাহিকতায় নদীপাড়ের মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে নদীতীর সংরক্ষণ ও বাঁধ নির্মাণে কাজ করা হচ্ছে।

ফরহাদ হোসেন আজাদ বলেন, এ এলাকায় হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান হিসেবে বারুণী স্নানঘাট নির্মাণ করা হচ্ছে। সেখানে হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবেন।

অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com