বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে চলন্ত বাসে সন্তান প্রসব! নবজাতকের নাম ‘আনাস হাসান’ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ
লালমনিরহাটে চলন্ত বাসে সন্তান প্রসব! নবজাতকের নাম ‘আনাস হাসান’

লালমনিরহাটে চলন্ত বাসে সন্তান প্রসব! নবজাতকের নাম ‘আনাস হাসান’

খাজা রাশেদ, লালমনিরহাট।।লালমনিরহাটের হাতীবান্ধায় চলন্ত বাসে সন্তান জন্ম দেওয়ার ঘটনা ঘটেছে। পরে বাসটির নাম অনুসারে নবজাতকের নাম রাখা হয়েছে ‘আনাস হাসান’। ব্যতিক্রমী এ ঘটনায় যাত্রী, বাস কর্তৃপক্ষ ও স্থানীয়দের মধ্যে আনন্দ ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

জানা গেছে, হাতীবান্ধা উপজেলার বড়খাতা এলাকার বাসিন্দা আবিদা আক্তার ঢাকার জিরানীর একটি গার্মেন্টসে কাজ করেন। গর্ভবতী অবস্থায় গত শনিবার রাতে জিরানী থেকে আনাস এন্টারপ্রাইজের একটি বাসে করে নিজ বাড়ি বড়খাতার উদ্দেশে রওনা দেন তিনি।

গভীর রাতে বাসটি রংপুরের মিঠাপুকুর এলাকায় পৌঁছালে হঠাৎ আবিদার প্রসববেদনা শুরু হয়। বিষয়টি বুঝতে পেরে বাসের সুপারভাইজার চালককে সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর অনুরোধ করেন। কিছুদূর যাওয়ার পর রাস্তার পাশে একটি পেট্রোল পাম্পে বাসটি থামানো হয়।

পরে স্থানীয় এক ধাত্রীকে ডেকে আনা হলে বাসের ভেতরেই সন্তান প্রসব করেন আবিদা। প্রাথমিক চিকিৎসার পর মা ও নবজাতক সুস্থ থাকায় আবার গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে বাসটি।

এ সময় বাসের সুপারভাইজার যাত্রীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন। চলন্ত বাসে শিশুটির জন্ম এবং বাসের নাম অনুসারে তার নাম ‘আনাস হাসান’ রাখার ঘটনায় যাত্রীদের মধ্যেও আনন্দের পরিবেশ তৈরি হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com