বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী সদস্য সংগ্রহ করছে ‘রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠন’ লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত, আহত ৩ লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে আরও একটি ট্র্যাজেডি, উদ্ধার কাজে ফায়ার সার্ভিস লালমনিরহাটে সাবেক ছাত্রলীগ নেতা রাব্বি গ্রেফতার কমলনগরে হাম প্রতিরোধে শুরু হয়েছে ‘ইন্টেন্সিফাইড এমআর ক্যাচ-আপ’ টিকাদান কার্যক্রম লালমনিরহাট শহরে বাড়ি ফাঁকা পেয়ে নগদ টাকা ও স্বর্ণালস্কার চুরি
পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ

পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার :: পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজল দিঘী ইউনিয়নের কুচিয়ামোড় এলাকায় সুইসগেট ভেঙে যাওয়ার এক বছর পেরিয়ে গেলেও নির্মাণ হয়নি নতুন সেতু। এতে কয়েকটি ইউনিয়নের হাজার হাজার মানুষকে প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শিক্ষার্থী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পড়েছেন ভোগান্তিতে। দ্রুত সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের আগস্টে টানা বর্ষণ ও পানির প্রবল স্রোতে কুচিয়ামোড় এলাকার সুইসগেটটি ভেঙে যায়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয় সেতুর দুই পাশের সংযোগ সড়ক। এরপর দীর্ঘ এক বছর পেরিয়ে গেলেও সেখানে স্থায়ী সেতু নির্মাণ করা হয়নি।

গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন কয়েকটি ইউনিয়নের হাজার হাজার মানুষ যাতায়াত করেন। সেতু না থাকায় স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা।

এদিকে কৃষকদের উৎপাদিত ফসল বাজারে নিতে বাড়তি সময় ও পরিবহন খরচ গুনতে হচ্ছে। এছাড়া অসুস্থ রোগী কিংবা জরুরি প্রয়োজনে যাতায়াতের ক্ষেত্রেও নানা সমস্যার সৃষ্টি হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবি জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ দৃশ্যমান হয়নি।

স্থানীয়রা বলেন, কুচিয়ামোড় এলাকায় সুইসগেট ভেঙে যাওয়ার এক বছর পার হলেও স্থায়ী সেতু নির্মাণ না হওয়ায় প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। দ্রুত সেতু নির্মাণ করা হলে দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসান হবে।

পঞ্চগড় সদর উপজেলা প্রকৌশলী মোঃ রমজান আলী জানিয়েছেন, সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, কয়েক মাসের মধ্যে নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে।

দ্রুত সেতু নির্মাণ করে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, শুধু আশ্বাস নয়, দ্রুত বাস্তবায়ন হবে সেতু নির্মাণের কাজ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com