বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে সাবেক ছাত্রলীগ নেতা রাব্বি গ্রেফতার কমলনগরে হাম প্রতিরোধে শুরু হয়েছে ‘ইন্টেন্সিফাইড এমআর ক্যাচ-আপ’ টিকাদান কার্যক্রম লালমনিরহাট শহরে বাড়ি ফাঁকা পেয়ে নগদ টাকা ও স্বর্ণালস্কার চুরি চরফ্যাশনে ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, ডোবা থেকে গলা ও পেট কাটা মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের ঘরে বিক্ষুব্ধ জনতার আগুন চরফ্যাশনে ঝড়ের কবলে মাছ ধরা ট্রলার লণ্ডভণ্ড, বনের গাছে আশ্রয় নিয়ে প্রাণে বাঁচলেন ৬ জেলে গাজীপুরের কাশিমপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১ দেবীগঞ্জে হাসিনা হত্যা: ১২ ঘণ্টায় গ্রেপ্তার মাহাবুল, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ হাতীবান্ধায় বালু বোঝাই ট্রাক উল্টে খাদে, অলৌকিকভাবে বাঁচলেন চালক ও হেলপার বড়াইগ্রামে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে স্বামীর কোপে স্ত্রী জখম, অভিযুক্ত গ্রেপ্তার
চরফ্যাশনে ঝড়ের কবলে মাছ ধরা ট্রলার লণ্ডভণ্ড, বনের গাছে আশ্রয় নিয়ে প্রাণে বাঁচলেন ৬ জেলে

চরফ্যাশনে ঝড়ের কবলে মাছ ধরা ট্রলার লণ্ডভণ্ড, বনের গাছে আশ্রয় নিয়ে প্রাণে বাঁচলেন ৬ জেলে

চরফ্যাশন(ভোলা) প্রতিবেদক।। ভোলার চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কলুর দোকান সংলগ্ন কাজীর খাল থেকে মেঘনা নদীতে মাছ শিকারে গিয়ে আকস্মিক ঝড়ের কবলে পড়ে লণ্ডভণ্ড হয়েছে একটি মাছ ধরা ট্রলার। এ সময় ট্রলারে থাকা ছয় জেলে নদী সাঁতরে চরজমিন কালির চরে গিয়ে বনের গাছে আশ্রয় নিয়ে প্রাণে বেঁচেছেন।

‎

‎রবিবার সকালে সরেজমিনে গিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মাঝি আব্বাসের নেতৃত্বে ইউসুফ, সবুজ, সোহেল, আল-আমীন ও নিরব পাটোয়ারীসহ ছয় জেলে মাছ ধরা ট্রলার নিয়ে মেঘনা নদীতে মাছ শিকারে যান। পরে শিপচরের কাছাকাছি পৌঁছালে হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হয়। একপর্যায়ে নদী উত্তাল হয়ে প্রবল ঢেউয়ের সৃষ্টি হলে ঢেউয়ের আঘাতে ট্রলারটি লণ্ডভণ্ড হয়ে যায়। এ সময় জীবন বাঁচাতে ছয় জেলে নদীতে নেমে সাঁতরে চরজমিন কালির চরে পৌঁছান। পরে তারা বনের গাছে আশ্রয় নেন। সেখান থেকে পরিবারের সদস্যদের কাছে খবর পাঠালে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন।

‎

‎ট্রলার মাঝি আব্বাস বলেন, ঝড়ের সময় নদী প্রচণ্ড উত্তাল হয়ে যায়। প্রবল ঢেউয়ের আঘাতে ট্রলারটি লণ্ডভণ্ড হয়ে গেলে জীবন বাঁচাতে আমরা নদীতে নেমে সাঁতরে চরে উঠি এবং বনের গাছে আশ্রয় নিই। পরে পরিবারের লোকজনকে খবর দিলে তারা এসে আমাদের উদ্ধার করে নিয়ে যায়। এবং জেলেদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়, পরে লণ্ডভণ্ড হয়ে যাওয়া মাছ ধরা ট্রলারটির সন্ধানে খোঁজাখুঁজি করে চরজমিন কালির চরের বনের মধ্যে ট্রলারটির সন্ধান পাওয়া যায়। এরপর একটি স্টিলবডি জাহাজের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ট্রলারটি উদ্ধার করে নিয়ে আসা হয়।


‎

‎ট্রলার মালিক মো. মফিজ বলেন, ঝড়ে ট্রলারটির প্রায় সাড়ে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে আড়ত মালিকের দেনা ও এনজিওর ঋণ রয়েছে। নতুন করে আরেকটি ট্রলার তৈরি করতে সরকারের সহযোগিতা প্রয়োজন। তাই ক্ষয়ক্ষতি বিবেচনা করে সরকারের কাছে সহযোগিতা চাই।

‎

‎স্থানীয় চরকচ্ছপিয়া মৎস্য ঘাটের সভাপতি মো. আনচার বলেন, হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি লণ্ডভণ্ড হওয়ায় জেলেরা বড় ধরনের বিপদের মধ্যে পড়েছিলেন। তবে তারা নিরাপদে উদ্ধার হওয়ায় আমরা স্বস্তি পেয়েছি। ক্ষতিগ্রস্ত ট্রলারটি মেরামত করে জেলেরা যাতে আবার মাছ ধরার কাজে ফিরতে পারেন, সে জন্য সরকারি সহযোগিতা প্রয়োজন।

‎

‎চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, আবেদন করলে ক্ষতিগ্রস্ত জেলে ও নৌকার বিষয়ে সরকারি সহায়তার ব্যবস্থা করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com