বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
হাতীবান্ধায় বালু বোঝাই ট্রাক উল্টে খাদে, অলৌকিকভাবে বাঁচলেন চালক ও হেলপার বড়াইগ্রামে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে স্বামীর কোপে স্ত্রী জখম, অভিযুক্ত গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে ২৯ শিক্ষার্থী হাসপাতালে গাজীপুরে কালিয়াকৈরে অগ্নিকাণ্ড দুই কলোনিতে মোট ২২ টি কক্ষ বশীভূত গাজীপুরের কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত, আহত ২ লালমনিরহাটে সন্ত্রাস বিরোধী আইনে পৌর আওয়ামী লীগ নেতা আটক ‎লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি লালমনিরহাটে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
হাতীবান্ধায় বালু বোঝাই ট্রাক উল্টে খাদে, অলৌকিকভাবে বাঁচলেন চালক ও হেলপার

হাতীবান্ধায় বালু বোঝাই ট্রাক উল্টে খাদে, অলৌকিকভাবে বাঁচলেন চালক ও হেলপার

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বালু বোঝাই একটি ট্রাক সড়কের পাশে নিচু ধান ক্ষেতে উল্টে পড়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় ট্রাকটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন চালক ও তার সহকারী (হেলপার)।


উপজেলার বড়খাতা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দোলাপাড়া ক্যাম্প এবং বড়খাতা বাজারের মধ্যবর্তী সড়কে এই দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, বালু বোঝাই চলন্ত ট্রাকটি দোলাপাড়া ক্যাম্প রোড পার হওয়ার সময় হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যে গাড়িটি সড়ক থেকে ছিটকে পাশের নিচু ধান ক্ষেতে সম্পূর্ণ উল্টো হয়ে পড়ে যায়।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং ট্রাকের ভেতর থেকে চালক ও হেলপারকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

তারা সামান্য আহত হলেও বড় কোনো বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন।এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে দুর্ঘটনাকবলিত উল্টে যাওয়া ট্রাকটি দেখতে স্থানীয় উৎসুক জনতা ও পথচারীরা সড়কে ভিড় জমান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com