বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে ২৯ শিক্ষার্থী হাসপাতালে গাজীপুরে কালিয়াকৈরে অগ্নিকাণ্ড দুই কলোনিতে মোট ২২ টি কক্ষ বশীভূত গাজীপুরের কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত, আহত ২ লালমনিরহাটে সন্ত্রাস বিরোধী আইনে পৌর আওয়ামী লীগ নেতা আটক ‎লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি লালমনিরহাটে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত এককালীন ২০ লাখ, মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি, কৃষকদল নেতা গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু
লালমনিরহাটে সন্ত্রাস বিরোধী আইনে পৌর আওয়ামী লীগ নেতা আটক

লালমনিরহাটে সন্ত্রাস বিরোধী আইনে পৌর আওয়ামী লীগ নেতা আটক

কেফয়েত উল্লাহ,লালমনিরহাট।। লালমনিরহাট শহরের চাঁদনী বাজার এলাকায় গোপন বৈঠক ও অনলাইনে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে এক আওয়ামী লীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

বুধবার ( ২৩) সেপ্টেম্বর রাতে সন্ত্রাস বিরোধী মামলায় মোঃ মজিবর রহমান টুলু (৪৮) কে গ্রেফতার করেছে পুলিশ।

তিনি লালমনিরহাট জেলা পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদনী বাজার এলাকায় নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বসে মজিবর রহমান টুলু দলীয় নেতা-কর্মীদের নিয়ে একটি গোপন বৈঠক করে ছিলেন। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইনে নাশকতামূলক কার্যক্রমের পরিকল্পনা করছিলেন বলে অভিযোগ ওঠে।

বিষয়টি টের পেয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা তাকে দোকানের ভেতর থেকেই আটক করেন।আটকের পর বিষয়টি তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়।

খবর পেয়ে লালমনিরহাট সদর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে তাকে হেফাজতে নেয়।

এ বিসয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন,নাশকতার পরিকল্পনা ও সন্ত্রাস বিরোধী মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এবং পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য তাকে আদালতের প্রেরণ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com