বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরের কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত, আহত ২ লালমনিরহাটে সন্ত্রাস বিরোধী আইনে পৌর আওয়ামী লীগ নেতা আটক ‎লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি লালমনিরহাটে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত এককালীন ২০ লাখ, মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি, কৃষকদল নেতা গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু লালমনিরহাটের মহিষখোচাঁয়  ৫৯১ মুস্তাহিক পরিবারের মাঝে, যাকাত তহবিল হস্তান্তর পরিকল্পিত সন্ত্রাসে দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র, সুন্দরগঞ্জে বিএনপির বিক্ষোভ
গাজীপুরের কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত, আহত ২

গাজীপুরের কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত, আহত ২

মোঃ সাহাজুদ্দিন সরকার, গাজীপুর :: গাজীপুরের কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গাজী রাফিস আহমেদ নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
বুধবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মহানগরের কাশিমপুর থানার চক্রবর্তী এলাকায় বেক্সিমকো গেট সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

নিহত রাফিস আহমেদ খুলনার দাকোপ উপজেলার বাঁশখালী গ্রামের খোরশেদ আলম গাজীর ছেলে। তিনি স্ত্রী ও এক কন্যাসন্তানকে নিয়ে চক্রবর্তী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন তিনি।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, রাতে ঝালমুড়ি বিক্রেতা আতাউরের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে রাফিসসহ তিনজন আহত হন।

পরে গুরুতর আহত রাফিস আহমেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত অপর দুজন আশরাফ আলী ও মুরাদ কেপিজে স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতা আতাউরকে গ্রেপ্তার করেছে কাশিমপুর থানা পুলিশ।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা খালিদ জানান, এ ঘটনায় অভিযুক্ত আতাউরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com