বিজ্ঞাপন:
       
পটুয়াখালী গলাচিপায় ১৬ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পটুয়াখালী গলাচিপায় ১৬ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার :: ‎পটুয়াখালী জেলা গলাচিপা উপজেলা মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রাতুল হাওলাদার (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।


‎সোমবার (১৬ নভেম্বর) রাত ৯টা ৫৫ মিনিটের দিকে ২ নং গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া গ্রামের ৩ নং ওয়ার্ড এ অভিযান পরিচালনা করা হয়।

‎পুলিশ সূত্রে জানা যায়, গলাচিপা থানার এসআই মো. সোহেল রানা সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে বড় গাবুয়া ৩ নম্বর ওয়ার্ডের চান মিয়া প্যাদা বাড়ির সামনে আমির সিকদারের ঘরসংলগ্ন কাঁচা রাস্তায় অভিযান চালান। এ সময় ১৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাতুল হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তার রাতুল হাওলাদার বড় গাবুয়া গ্রামের মৃত আব্দুল বারেক হাওলাদারের ছেলে।

‎এ ঘটনায় গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ৩৮, তারিখ ১৬ নভেম্বর ২০২৬।
‎মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com