বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
২৪ ঘণ্টার ব্যবধানে দুই সন্তানের মৃত্যু, বাবাও জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব পরীক্ষার হলে প্রকাশ্যে নকলের ভিডিও ভাইরাল তাবিজের দেওয়ার কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার দেবীগঞ্জে জমি নিয়ে বিরোধ: কৃষকের দুই বিঘা জমির বোরো ধান নষ্ট পঞ্চগড়ের বোদায় ইউএনওর বিরুদ্ধে প্রায় দেড় কোটি টাকার উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ পারিবারিক কলহ থেকে হতাশা, রাজধানীতে তরুণ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু পঞ্চগড়ে ছোট ভাই হত্যা: বড় বোন গ্রেপ্তার, অনৈতিক সম্পর্কের জেরে হত্যার দাবি পুলিশের আদিতমারীতে ২৯৬ বোতল এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আসছে শক্তিশালী এল নিনো, খাদ্যবাজারে বড় ধাক্কার শঙ্কা!

আসছে শক্তিশালী এল নিনো, খাদ্যবাজারে বড় ধাক্কার শঙ্কা!

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা হুঁশিয়ারি দিয়েছে এ বছরের এল নিনোটি সবচেয়ে বিপর্যয়কর হতে পারে। যেটিকে বিজ্ঞানীরা সুপার এল নিনো হিসেবে অভিহিত করছেন।

বার্তাসংস্থা রয়টার্স বুধবার (৩ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে, এল নিনোর সঙ্গে সার সংকট, মূল্যস্ফীতি এবং তেলের দাম বৃদ্ধি- সবকিছু বর্তমান দুর্বল খাদ্য শিল্পকে খাদের কিনারায় ঠেলে দিতে পারে। যা শেষ পর্যন্ত বহন করতে হবে সাধারণ মানুষকে।

এল নিনো আবহাওয়ার সাধারণ রুটিনের একটি অংশ। যখন প্রশান্ত মহাসাগরের বাতাস দুর্বল হয়ে পড়ে এবং সমুদ্রের পানি বা স্রোত উষ্ণ হয় তখন এল নিনো সংঘটিত হয়। এর প্রভাবে বিশ্বব্যাপী তাপমাত্রা অনেক বেড়ে যায়।

কিন্তু সুপার এল নিনোর প্রভাব হতে পারে মারাত্মক। এটি কৃষিপণ্য উৎপাদক, খুচরা বিক্রেতা এবং কৃষকদের লাভের ওপর প্রভাব ফেলতে পারে।

আবহাওয়াবিদদের ধারণা, আগামী দুই সপ্তাহের মধ্যে যে এল নিনো পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে সেটি বেশ শক্তিশালী রূপ নিতে পারে। চলতি বছরের জুলাই থেকে এই অস্বাভাবিক আবহাওয়া তীব্র হতে শুরু করবে এবং শীতকালে তা চরমে পৌঁছাবে। এরপর ২০২৭ সালের গ্রীষ্মের দিকে এটি দুর্বল হয়ে আসতে পারে। তবে এটির কিছু প্রভাব দীর্ঘস্থায়ী হয়ে ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত থাকতে পারে। ওই সময়টা হলো ফসল উৎপাদনের সময়। যেহেতু দুটি ফসল উৎপাদন সময় পর্যন্ত এল নিনোর প্রভাব থাকতে পারে; এরফলে ২০২৭ এবং ২০২৮ সালের পণ্যের যোগান ও দামে এটি প্রভাব ফেলবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com