বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
রংপুরের মাহিগঞ্জ রামকৃষ্ণ আশ্রম ও মিশনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন মহিলাদের মাঝে শাড়ি বিতরণ রংপুরে ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চোখ ক্ষতিগ্রস্ত সারের ডিলারশিপ না পেয়ে ছাত্রদল নেতার পোস্ট, ‘বিষের ডিলারশিপ দেন অনগ্রসর প্রকল্পের তথ্য চাওয়ায় মন্ত্রী-এমপি ও ডিসি’র অনুমতি নিতে চাইলেন উপপরিচালক! ত্রাণ মন্ত্রীর মুখোমুখি জেলা বিএনপি: পুনর্বাসন কেন্দ্র রংপুরে রাখতে প্রধানমন্ত্রীর টেবিলে চিঠি! স্বামী স্ত্রীর রমীমা মাদক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, কুমিল্লায় প্রকাশ্যে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা মেঘমুক্ত আকাশে তেঁতুলিয়া থেকে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার, ছুটছেন পর্যটকেরা পাটগ্রাম সীমান্তে দুর্গাপূজার নিরাপত্তায় ৬১ বিজিবি তৎপর
সারের ডিলারশিপ না পেয়ে ছাত্রদল নেতার পোস্ট, ‘বিষের ডিলারশিপ দেন

সারের ডিলারশিপ না পেয়ে ছাত্রদল নেতার পোস্ট, ‘বিষের ডিলারশিপ দেন

ডেস্ক রিপোর্ট :: কুড়িগ্রামের রাজারহাটে সারের ডিলারশিপ না পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হান ফেরদৌস সজীব। কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে তিনি লিখেছেন, ‘সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন, ত্যাগী কর্মীরা মরে যাক’।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই স্ট্যাটাসটি দ্রুত ছড়িয়ে পড়ে। সজীবের দাবি, বিদ্যানন্দ ইউনিয়নের সার ডিলারশিপের জন্য সুপারিশের তালিকায় তার নাম দ্বিতীয় স্থানে থাকলেও শেষ পর্যন্ত তিনি তা পাননি।

রায়হান ফেরদৌস সজীব রায়হান ট্রেডার্সের মালিক। তার অভিযোগ, বিদ্যানন্দ ইউনিয়নের সার ডিলারশিপ পেয়েছেন মেসার্স বিদ্যানন্দ ট্রেডার্সের মালিক মোস্তফা জামাল। এ ঘটনায় ক্ষোভ থেকেই তিনি ফেসবুকে এমন মন্তব্য করেছেন বলে জানান।

সজীবের দাবি, মোস্তফা জামাল ও তার পরিবারের সদস্যরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। অন্যদিকে, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকার পরও তিনি ডিলারশিপ পাননি বলে অভিযোগ করেন।

তবে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করেছেন মোস্তফা জামাল। তিনি বলেন, ‘এগুলো সব মিথ্যা। আমি ও আমার পরিবার আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলাম না।’

নিজের রাজনৈতিক কর্মকাণ্ডের বিবরণ দিয়ে সজীব জানান, প্রায় ১৭ বছর ধরে তিনি বিএনপির রাজনীতির সাথে যুক্ত। ২০১১ সালে বিদ্যানন্দ ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, ২০১৩ সালে রাজারহাট উপজেলা ছাত্রদলের কোষাধ্যক্ষ এবং ২০২১ সাল থেকে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এ ছাড়া ২০২২ সালে ঢাকা মহানগর দক্ষিণের জিয়া মঞ্চের সহসভাপতির দায়িত্বেও ছিলেন বলে জানান সজীব।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com