বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
রংপুরে ভুয়া পূজামণ্ডপ দেখিয়ে সরকারি চাল উত্তোলনের অভিযোগ কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উন্মোচন ১৫০ টাকার জন্য কৃষককে মাথায় আঘাত, পাঁচ দিন পর মৃত্যু গাজীপুরে ইবনে সিনা ঔষধ কারখানায় ভয়াবহ আগুন। রংপুরের মাহিগঞ্জ রামকৃষ্ণ আশ্রম ও মিশনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন মহিলাদের মাঝে শাড়ি বিতরণ রংপুরে ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চোখ ক্ষতিগ্রস্ত সারের ডিলারশিপ না পেয়ে ছাত্রদল নেতার পোস্ট, ‘বিষের ডিলারশিপ দেন অনগ্রসর প্রকল্পের তথ্য চাওয়ায় মন্ত্রী-এমপি ও ডিসি’র অনুমতি নিতে চাইলেন উপপরিচালক!

নিজস্ব প্রতিনিধি :: জামালপুরের বকশীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেরদৌস (২৫) নামে এক যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাট্টাজোর ইউনিয়নের বীরগাঁও এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাঁকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাঁর বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ফেরদৌস বাট্টাজোর ইউনিয়নের বীরগাঁও এলাকার আব্দুর রউফের ছেলে।

প্রশাসন সুত্রে জানা যায়, মাদক বিরুধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাট্টাজোর এলাকায় অভিযান চালিয়ে ফেরদৌসকে মাদক সেবন অবস্থায় হাতেনাতে আটক করা হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, “মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে মাদক সেবনরত অবস্থায় এক যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com