বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
৩০ বছর কেটেছে সাপের খেলা দেখিয়ে, সেই সাপেই প্রাণ গেলো দিনাজপুরের ওঝার ৩০ লাখ টাকার প্রলোভন, রাশিয়ার যুদ্ধে প্রাণ গেল কুমিল্লার সাগরের লক্ষ্মীপুরে বিএনপি নেতাদের ছত্রচ্ছায়ায় মা-ইলিশ নিধনের অভিযোগ লালমনিরহাটে একই উঠানে মসজিদ-মন্দির, ধর্মীয় সম্প্রীতির যেন অনন্য নিদর্শন জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রাতভর নির্যাতন ঢামেকের জরুরি বিভাগ থেকে ভুয়া চিকিৎসক আটক, পুলিশের কাছে হস্তান্তর। সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ সৌদিতে নিহত আলেমের পরিবারকে ১০ লাখ টাকা দিলেন আহমাদুল্লাহ দুর্গাপূজার শুভেচ্ছার আড়ালে ফেসবুকজুড়ে সম্ভাব্য প্রার্থীদের আত্মপ্রচার, এ যেন এক ঢিলে দুই পাখি
গাজীপুরে ইবনে সিনা ঔষধ কারখানায় ভয়াবহ আগুন।

গাজীপুরে ইবনে সিনা ঔষধ কারখানায় ভয়াবহ আগুন।

মোঃ সাহাজুদ্দিন সরকার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায়
ইবনে সিনা  ফার্মাসিটিক্যাল
লিমিটেড  এর হারবাল শাখায় শনিবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬ টা ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘন্টা চেস্টা  চালিয়ে  আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের  হারবাল বিভাগের একটি মেশিন থেকে আগুনের সূত্রাপাত হয়। পরে আগুন দ্রুত পাশের ওষুধ গোডাউনে  লেগে যায়। এ সময় আগুনের তীব্রতা বেড়ে গেলে  ওষুধ কারখানার আগুন নির্বাবক যন্ত্র দিয়ে আগুন নিভাতে ব্যর্থ হয়। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসকে খবর দিলে দুইটি ইউনিট  এসে আগুন নেভানোর কাজ করতে শুরু করেন।  এতে আগুনের তীব্রতা আরো বেড়ে গেলে আশেপাশের কোনাবাড়ী, কাশিমপুর এলাকার আরো চারটি ইউনিট এ আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। 


কারখানার কার্য নির্বাহী ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক বলেন ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল এর হারবাল সেকসন থেকে আগুন লাগে।পরে ফায়ার সার্ভিসের ৬ ইউনিটের দের ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।তবে মেডিসিন গোডাউনের সব ওষুধ পুড়ে ছাই হয়ে গেছে

কালিয়াকৈর  ফায়ার সার্ভিস স্টেশন এর ওয়্যার হাউজ ইন্সপেক্টর, তারিকুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে, ছয়টি ইউনিট ২ ঘন্টার চেষ্টা চালিয়ে  আগুন নিয়ন্ত্রণে এনেছেন।আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com