বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
রংপুরে ভুয়া পূজামণ্ডপ দেখিয়ে সরকারি চাল উত্তোলনের অভিযোগ কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উন্মোচন ১৫০ টাকার জন্য কৃষককে মাথায় আঘাত, পাঁচ দিন পর মৃত্যু গাজীপুরে ইবনে সিনা ঔষধ কারখানায় ভয়াবহ আগুন। রংপুরের মাহিগঞ্জ রামকৃষ্ণ আশ্রম ও মিশনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন মহিলাদের মাঝে শাড়ি বিতরণ রংপুরে ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চোখ ক্ষতিগ্রস্ত সারের ডিলারশিপ না পেয়ে ছাত্রদল নেতার পোস্ট, ‘বিষের ডিলারশিপ দেন অনগ্রসর প্রকল্পের তথ্য চাওয়ায় মন্ত্রী-এমপি ও ডিসি’র অনুমতি নিতে চাইলেন উপপরিচালক!
১৫০ টাকার জন্য কৃষককে মাথায় আঘাত, পাঁচ দিন পর মৃত্যু

১৫০ টাকার জন্য কৃষককে মাথায় আঘাত, পাঁচ দিন পর মৃত্যু

ডেস্ক রিপোর্ট :: মাত্র ১৫০ টাকা ট্রাক্টর ভাড়ার বিরোধ। সেই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কাঠের আঘাতে গুরুতর আহত হয়েছিলেন কৃষক আব্দুস সালাম মালিথা (৪৮)। পাঁচ দিন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হার মানলেন তিনি। শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

তার মরদেহ বাড়িতে পৌঁছালে শেষবারের মতো একনজর দেখতে ছুটে আসেন হাজারো মানুষ। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে মোড়ভাঙ্গা চরচাঁদপুর গ্রামের পরিবেশ।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের মোড়ভাঙ্গা বাজারে গত সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও স্বজনদের অভিযোগ, জমি চাষের ট্রাক্টর ভাড়ার বকেয়া ১৫০ টাকা নিয়ে একই গ্রামের ট্রাক্টরচালক আরিফের (৩৫) সঙ্গে সালামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আরিফ একটি বড় কাঠের চলা দিয়ে সালামের মাথায় আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনদের অভিযোগ, এ সময় তাকে বুকে ও পিঠেও লাথি মারা হয়।


পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়।

শনিবার বাদ মাগরিব মোড়ভাঙ্গা চরচাঁদপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।


আব্দুস সালামের মৃত্যুতে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্বজন ও স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com