বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
রংপুরে ভুয়া পূজামণ্ডপ দেখিয়ে সরকারি চাল উত্তোলনের অভিযোগ কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উন্মোচন ১৫০ টাকার জন্য কৃষককে মাথায় আঘাত, পাঁচ দিন পর মৃত্যু গাজীপুরে ইবনে সিনা ঔষধ কারখানায় ভয়াবহ আগুন। রংপুরের মাহিগঞ্জ রামকৃষ্ণ আশ্রম ও মিশনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন মহিলাদের মাঝে শাড়ি বিতরণ রংপুরে ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চোখ ক্ষতিগ্রস্ত সারের ডিলারশিপ না পেয়ে ছাত্রদল নেতার পোস্ট, ‘বিষের ডিলারশিপ দেন অনগ্রসর প্রকল্পের তথ্য চাওয়ায় মন্ত্রী-এমপি ও ডিসি’র অনুমতি নিতে চাইলেন উপপরিচালক!
কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উন্মোচন

কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উন্মোচন

ডেস্ক রিপোর্ট :: কুমিল্লা সদরের ছত্রখিল এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতা মো. আবু কাউছারকে (৩৫) হত্যার ঘটনা উন্মোচন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই সহোদর তৌহিদ ও তানজিরকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, একটি জায়গায় কফি শপ নির্মাণকে কেন্দ্র করে কাউছার ও তার সহযোগীদের সঙ্গে দুই ভাইয়ের বিরোধ চলছিল। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে সেই বিরোধের জেরে হামলার ঘটনা ঘটে।


শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লা জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান। এ সময় এসআরবি-১১, কুমিল্লা সিপিসি-২ ক্যাম্পের অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান উপস্থিত ছিলেন।

গ্রেপ্তার দুই ভাই হলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার নন্দিবাজার এলাকার বাসিন্দা তৌহিদ ও তানজির। তাদের বয়স ২৫ থেকে ২৮ বছরের মধ্যে। শুক্রবার রাতে তৌহিদকে কুমিল্লা নগরীর নুরপুর এলাকা থেকে পুলিশ এবং তানজিরকে ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকা থেকে এসআরবি গ্রেপ্তার করে। তৌহিদের বিরুদ্ধে হত্যা সহ সাতটি মামলা এবং তানজিরের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।


পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, ছত্রখিল এলাকার উপজেলা মডেল মসজিদের বিপরীতে পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন একটি জায়গা নিয়ে তানজির ও তার আপন ছোট ভাই তৌহিদের সঙ্গে কাউছার ও শামীমের বিরোধ চলছিল।

পুলিশের ভাষ্য অনুযায়ী, শুক্রবার সকাল ১০টার দিকে তৌহিদ ও তানজিরসহ কয়েকজন ওই জায়গায় কফি শপ তৈরির কাজ করছিলেন। এ সময় কাউছার, শামীমসহ আরও কয়েকজন সেখানে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তৌহিদ ও তার সঙ্গে থাকা কয়েকজন কাউছার ও শামীমের ওপর হামলা চালান।

পুলিশ জানায়, তৌহিদের হাতে থাকা ধারালো অস্ত্রের আঘাতে কাউছার গুরুতর আহত হন। এ সময় কাউছার ও শামীমসহ কয়েকজন আহত হন। হামলার পর অভিযুক্তরা ঘটনাস্থল ছেড়ে চলে যান। পরে গুরুতর আহত কাউছারকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তৌহিদকে গ্রেপ্তারের সময় উত্তেজিত জনতার হামলায় তিনিও আহত হন। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে পুলিশ পাহারায় তার চিকিৎসা চলছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামিকে দ্রুত আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে। তবে শনিবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।

নিহত মো. আবু কাউছার কুমিল্লা নগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com