বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
মেয়ে সেজে প্রবাসীর সঙ্গে প্রেম করতেন শান্ত, মোবাইলে বিয়ে, সঙ্গ দিতেন বাবাও নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্ট চলমান থাকবে বললেন সামিউর রহমান সহকারী কমিশনার( ভুমি) স্বামীর দাফনের এক ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু, একই দিনে স্বামী-স্ত্রীর বিদায় মাদকের বিরুদ্ধে প্রত্যেক শিক্ষার্থীকে সোচ্চার হতে হবে: বকশীগঞ্জ ইউএনও মুরাদ হোসেন শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন রাণীশংকৈলের কৃষকরা নবীনগরে ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ লুট লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু রাণীশংকৈলে দুর্গাপূজা ঘিরে প্রতিমা তৈরির কারিগরদের ব্যস্ততা তুঙ্গে বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ

বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ

লালমনিরহাট প্রতিনিধি: বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন লালমনিরহাটের মিশনমোড় এলাকার শিবরাম আদর্শ পাবলিক স্কুলের পরিচালক ও অধ্যক্ষ রাশেদুল ইসলাম রাশেদ।

এ সময় শিবরাম আদর্শ পাবলিক স্কুলের পরিচালক ও অধ্যক্ষ রাশেদুল ইসলাম রাশেদের হাতে সম্মাননা স্মারক তুলে দিয়ে লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক তাকে অভিনন্দন জানান। এর আগে সোমবার বিকেলে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বেসরকারি শিক্ষকদের মধ্যে শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা পরিষদের প্রশাসক।

জানা গেছে শিক্ষাক্ষেত্রে অবদান এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে ভূমিকা রাখায় বিশ্ব শিক্ষক দিবসে তাকে এ বিশেষ সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা প্রদানকালে জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষাক্ষেত্রে আন্তরিকতা ও অবদানের স্বীকৃতি হিসেবে রাশেদুল ইসলাম রাশেদকে এ সম্মাননা দেওয়া হয়েছে। এ ধরনের স্বীকৃতি অন্য শিক্ষকদেরও শিক্ষার মানোন্নয়নে আরও উৎসাহিত করবে।

বিদ্যালয়ের সভাপতি আমিনুর ইসলাম বলেন, রাশেদুল ইসলাম রাশেদ দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশেও তিনি ভূমিকা রাখছেন। বিশ্ব শিক্ষক দিবসে তার এ সম্মাননা প্রাপ্তি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য গর্বের বিষয়।

সম্মাননা পাওয়ার অনুভূতি জানিয়ে শিবরাম আদর্শ পাবলিক স্কুলের পরিচালক ও অধ্যক্ষ রাশেদুল ইসলাম রাশেদ বলেন, এ স্বীকৃতি তার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে ভবিষ্যতেও তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে চান। এ সম্মাননা তার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

বিশ্ব শিক্ষক দিবসে এমন সম্মাননা পাওয়ায় শিবরাম আদর্শ পাবলিক স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা রাশেদুল ইসলাম রাশেদকে অভিনন্দন জানিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com