বিজ্ঞাপন:
       
মাদকবিরোধী কমিটির অভিযানে ১৫ পুরিয়া গাঁজাসহ বিক্রেতা আটক

মাদকবিরোধী কমিটির অভিযানে ১৫ পুরিয়া গাঁজাসহ বিক্রেতা আটক

লালমনিরহাট প্রতিনিধি :: মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে লালমনিরহাট পৌরসভার ০১ নং ওয়ার্ড মাদক বিরোধী কমিটির উদ্যোগে এক সফল অভিযান পরিচালিত হয়েছে।


গতকাল সোমবার (২৩ নভেম্বর) রাতে শহরের বালাটারি এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযান চলাকালে বালাটারি এলাকার মাদক বিক্রেতা শাহীনের দেহ তল্লাশি করে ৬ পুরিয়া গাঁজা পাওয়া যায়। পরবর্তীতে তার বসতবাড়ির রান্নাঘরে তল্লাশি চালিয়ে আরও ৯ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। সবমিলিয়ে মোট ১৫ পুরিয়া গাঁজাসহ হাতেনাতে তাকে আটক করে কমিটি।

পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত শাহীনকে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ লালমনিরহাট সদর থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

এলাকাকে মাদকমুক্ত রাখতে ০১ নং ওয়ার্ড মাদক বিরোধী কমিটির এই সাহসী ও সময়োপযোগী পদক্ষেপকে জানাই আন্তরিক সাধুবাদ। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ এভাবেই অব্যাহত থাকুক।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com