বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
নবীনগরে ব্রিজ আছে, নেই সংযোগ সড়ক—ভোগান্তিতে তিন ইউনিয়নের মানুষ স্কুলছাত্রী তাজমিন হত্যা, কক্সবাজারের সেই প্রেমিক রাজু গ্রেপ্তার দিনে ভাসমান দোকান, রাতে অপরাধের অভিযোগ—মাওনা ফ্লাইওভারের নিচে উদ্বেগ লালমনিরহাটে ধরলা নদীতে গৌরীশংকর গোশালা সোসাইটির উদ্যোগে শুভ মহালয়া উদযাপন ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ লালমনিরহাটে ধরলা নদীতে গৌরীশংকর গোশালা সোসাইটির উদ্যোগে শুভ মহালয়া উদযাপন আগামী বছরের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি শীত আসতে না আসতেই পিঠা তৈরির ধুম, বয়স্ক নারীর দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় নরসিংদীর শিবপুরে ফেনসিডিল সহ প্রাইভেট কার জব্দ গ্রেফতার এক। দেড় বছর আগের চুরির ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫
লালমনিরহাটে ধরলা নদীতে গৌরীশংকর গোশালা সোসাইটির উদ্যোগে শুভ মহালয়া উদযাপন

লালমনিরহাটে ধরলা নদীতে গৌরীশংকর গোশালা সোসাইটির উদ্যোগে শুভ মহালয়া উদযাপন

মাহবুবুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের ধরলা নদীতে গৌরীশংকর গোশালা সোসাইটির উদ্যোগে শুভ মহালয়া উদযাপিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দেবী দুর্গার আগমন উপলক্ষে পিতৃ তর্পণসহ ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি হীরালাল রায়, লালমনিরহাট সদর উপজেলা শাখার সভাপতি সুবল চন্দ্র বর্মন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জীবন রায় ও সহসভাপতি সত্যজিৎ রায়।

এ ছাড়া উপস্থিত ছিলেন গৌরীশংকর গোশালা সোসাইটি লালমনিরহাটের সাধারণ সম্পাদক শিবেন্দ্রনাথ রায় (কাজী শিবু), বাংলাদেশ ক্ষত্রিয় সমিতি লালমনিরহাট সদর শাখার সাধারণ সম্পাদক জ্যোতিষ চন্দ্র বর্মন এবং বাংলাদেশ পঞ্চপাণ্ডব ফাউন্ডেশন লালমনিরহাটের সাধারণ সম্পাদক বিপুল রায়সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীরা।

মহালয়া উপলক্ষে ধরলা নদীতে পিতৃ তর্পণের মাধ্যমে পূর্বপুরুষদের স্মরণ করা হয়। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহালয়ার মধ্য দিয়ে পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা হয়। এর মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা ছড়িয়ে পড়ে।

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ আয়োজনে দেশ ও জাতির শান্তি, সম্প্রীতি ও মঙ্গল কামনা করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com