বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
নবীনগরে ব্রিজ আছে, নেই সংযোগ সড়ক—ভোগান্তিতে তিন ইউনিয়নের মানুষ স্কুলছাত্রী তাজমিন হত্যা, কক্সবাজারের সেই প্রেমিক রাজু গ্রেপ্তার দিনে ভাসমান দোকান, রাতে অপরাধের অভিযোগ—মাওনা ফ্লাইওভারের নিচে উদ্বেগ লালমনিরহাটে ধরলা নদীতে গৌরীশংকর গোশালা সোসাইটির উদ্যোগে শুভ মহালয়া উদযাপন ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ লালমনিরহাটে ধরলা নদীতে গৌরীশংকর গোশালা সোসাইটির উদ্যোগে শুভ মহালয়া উদযাপন আগামী বছরের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি শীত আসতে না আসতেই পিঠা তৈরির ধুম, বয়স্ক নারীর দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় নরসিংদীর শিবপুরে ফেনসিডিল সহ প্রাইভেট কার জব্দ গ্রেফতার এক। দেড় বছর আগের চুরির ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫
স্কুলছাত্রী তাজমিন হত্যা, কক্সবাজারের সেই প্রেমিক রাজু গ্রেপ্তার

স্কুলছাত্রী তাজমিন হত্যা, কক্সবাজারের সেই প্রেমিক রাজু গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট ;: কুমিল্লায় সপ্তম শ্রেণির স্কুলশিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডের ঘটনায় কক্সবাজারের তার প্রেমিক রাজু চৌধুরীকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার (১১ অক্টোবর) রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।


জানা গেছে, সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাজমিন হত্যাকাণ্ডের তদন্তে নেমে তথ্যপ্রযুক্তির সহায়তা ও অনুসন্ধানের ভিত্তিতে রাজুর সংশ্লিষ্টতার বিষয়টি সামনে আসে।

এর আগে তাজমিনের মরদেহ উদ্ধারের পর চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

জান যায়, গত ৬ অক্টোবর সন্ধ্যায় তাজমিন ও রাজু কলাতলীর একটি আবাসিক হোটেলের ৩০২ নম্বর কক্ষে ওঠেন। পরদিন ৭ অক্টোবর বেলা ১১টার দিকে হোটেল ছেড়ে যাওয়ার পর রিয়াজ তাজমিনকে কুমিল্লাগামী বাসে তুলে দেন বলে জানা গেছে। কক্সবাজারে তাজমিনের অবস্থানের বিষয়টি হোটেলের রেজিস্টার খাতা, সিসিটিভি ফুটেজ এবং রিয়াজের ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে।


গত ৭ অক্টোবর বাড়ি ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়ার হাতে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হন তাজমিন। পরদিন সকালে কুমিল্লার লালমাই উপজেলার ভোরালজগপুর উত্তরপাড়া গ্রামের একটি ধানখেতের আইল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় করা হত্যা মামলায় সিএনজিচালক সুমন মিয়াকে (৩৫) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাজমিনের আইফোনটি উদ্ধার করে পুলিশ


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com