বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
আগামী বছরের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি শীত আসতে না আসতেই পিঠা তৈরির ধুম, বয়স্ক নারীর দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় নরসিংদীর শিবপুরে ফেনসিডিল সহ প্রাইভেট কার জব্দ গ্রেফতার এক। দেড় বছর আগের চুরির ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫ মসজিদকে দলীয় কার্যালয় নয়, আল্লাহর ঘর হিসেবে মর্যাদা দিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী লালমনিরহাটে সকালে হাঁটতে বেরিয়ে, সিমেন্টবোঝাই ট্রাকচা’পায় দুই নারী নি’হত দেওয়ানগঞ্জে ৩৫ বিজিবির অভিযানে সীমান্ত থেকে ভারতীয় বোতল মদ উদ্ধার বকশীগঞ্জে বাস চাপায় বউ- শ্বাশুড়ির মর্মান্তিক মৃত্যু ফুলবাড়ীতে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় বিধবা ও তার দুই ছেলেকে পিটিয়ে আহতের অভিযোগ সন্ধ্যা নামলেই মিনি হাতিরঝিলে আপত্তিকর কর্মকাণ্ড: প্রশাসনের দৃষ্টি আকর্ষণ
লালমনিরহাটে সকালে হাঁটতে বেরিয়ে, সিমেন্টবোঝাই ট্রাকচা’পায় দুই নারী নি’হত

লালমনিরহাটে সকালে হাঁটতে বেরিয়ে, সিমেন্টবোঝাই ট্রাকচা’পায় দুই নারী নি’হত

খাজা রাশেদ,লালমনিরহাট।। লালমনিরহাটের তিস্তা-বড়বাড়ী মহাসড়কে ফজরের নামাজ শেষে হাঁটতে বেড়িয়ে, ট্রাকচাপায় ফজিলা বেগম (৫৩) ও জহিলা বেগম(৬০) নামের দুইজন পথচারী নিহত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে সদর উপজেলার ফকিরের তকেয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ফজিলা বেগম ওই এলাকার আব্দুল করিমের এবং জহিলা বেগম একই এলাকার আজিজুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লালমনিরহাটের ফকিরের তকেয়া এলাকায় প্রতিদিনের মতো ভোরে ফজরের নামাজ শেষে, ফজিলা ও জহিলা মহাসড়কের পাশে হাঁটতে বের হয়েছিলেন। এ সময় রংপুর থেকে ছেড়ে আসা সিমেন্টবোঝাই একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই ফজিলা বেগম ও জহিলা বেগম নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে ট্রাকটি আটক করেন এবং পুলিশে খবর দেয়।

খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায়, এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদ আহমেদ জানান, ‘পরিবারের দাবির প্রেক্ষিতে মরদেহগুলো তাদেরহস্তান্তর করা হয়েছে। ট্রাকটি আমাদের হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com