বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ফুলবাড়ীতে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় বিধবা ও তার দুই ছেলেকে পিটিয়ে আহতের অভিযোগ সন্ধ্যা নামলেই মিনি হাতিরঝিলে আপত্তিকর কর্মকাণ্ড: প্রশাসনের দৃষ্টি আকর্ষণ টেকনাফের সেন্ট মার্টিনে ৪৮ কোটি টাকার ইয়াবা ও হেরোইন জব্দ রংপুরে ৯ টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জন গ্রেফতার শাহজালালে যাত্রীর পায়ুপথে মিললো ১ কোটি ৭৪ লাখ টাকার ৩ ‘সোনার ডিম’ বটিয়াঘাটা ভূমি অফিসের আইডি হস্তান্তর না করায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে খুলনার বটিয়াঘাটায় আসন্ন শারদীয় দুর্গোৎসব -২০২৬ উপলক্ষ্যে আইনশৃঙ্খলা কমিটির সভা লালমনিরহাটে রঙ মিশ্রিত মুগডাল বিক্রিতে জরিমানা, দুধের মান পরীক্ষায় সন্তোষজনক নবীনগর–কৃষ্ণনগর সড়কে খানাখন্দ, চরম দুর্ভোগে যাত্রী ও চালক পঞ্চগড়ে নাশকতা মামলায় সাতমেরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান গ্রেপ্তার
সন্ধ্যা নামলেই মিনি হাতিরঝিলে আপত্তিকর কর্মকাণ্ড: প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

সন্ধ্যা নামলেই মিনি হাতিরঝিলে আপত্তিকর কর্মকাণ্ড: প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

কেফায়েত উল্লাহ্,লালমনিরহাট :: লালমনিরহাটের স্থানীয় ‘মিনি হাতিরঝিল’ এলাকায় সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়া তরুণ-তরুণীদের অবাধ মেলামেশা ও আপত্তিকর আচরণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক বার্তায় স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করা হয়েছে।


অভিযোগে বলা হয়, তথাকথিত ‘জাস্ট ফ্রেন্ড’ বা বন্ধুত্বের নামে ভালো পরিবারের ও শিক্ষার্থী পরিচয়ধারী কিশোর-কিশোরীরা সন্ধ্যার পর হাতিরঝিলের বসার স্থান ও আশেপাশের এলাকায় ভিড় করছে। রাতে সেখানে উন্মুক্তভাবে বিভিন্ন আপত্তিকর কর্মকাণ্ড ঘটছে, যা সামাজিক পরিবেশ ও নৈতিকতার পরিপন্থী।

সচেতন নাগরিকরা এ বিষয়ে লালমনিরহাট জেলা ও পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সন্ধ্যার পর ওই এলাকায় নিয়মিত নজরদারি এবং বসার স্থানগুলো যাচাই করার অনুরোধ জানিয়েছেন। একই সাথে, রাতে সন্তানরা কার সাথে কোথায় সময় কাটাচ্ছে, সে বিষয়ে অভিভাবকদের আরও বেশি সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( সাদ) আহমেদ বলেন, “পাবলিক প্লেস বা বিনোদন কেন্দ্রগুলোতে সুস্থ ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় নাগরিকদের উদ্বেগের বিষয়টি খতিয়ে দেখে ওই এলাকায় পুলিশের নিয়মিত টহল এবং নজরদারি আরও জোরদার করা হবে। কোনো ধরনের অনৈতিক বা সমাজবিরোধী কর্মকাণ্ড বরদাশত করা হবে না।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com