বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
শাহজালালে যাত্রীর পায়ুপথে মিললো ১ কোটি ৭৪ লাখ টাকার ৩ ‘সোনার ডিম’ বটিয়াঘাটা ভূমি অফিসের আইডি হস্তান্তর না করায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে খুলনার বটিয়াঘাটায় আসন্ন শারদীয় দুর্গোৎসব -২০২৬ উপলক্ষ্যে আইনশৃঙ্খলা কমিটির সভা লালমনিরহাটে রঙ মিশ্রিত মুগডাল বিক্রিতে জরিমানা, দুধের মান পরীক্ষায় সন্তোষজনক নবীনগর–কৃষ্ণনগর সড়কে খানাখন্দ, চরম দুর্ভোগে যাত্রী ও চালক পঞ্চগড়ে নাশকতা মামলায় সাতমেরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই, বিধবাকে বিয়ে করার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে মেয়ে সেজে প্রবাসীর সঙ্গে প্রেম করতেন শান্ত, মোবাইলে বিয়ে, সঙ্গ দিতেন বাবাও নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্ট চলমান থাকবে বললেন সামিউর রহমান সহকারী কমিশনার( ভুমি) স্বামীর দাফনের এক ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু, একই দিনে স্বামী-স্ত্রীর বিদায়
শাহজালালে যাত্রীর পায়ুপথে মিললো ১ কোটি ৭৪ লাখ টাকার ৩ ‘সোনার ডিম’

শাহজালালে যাত্রীর পায়ুপথে মিললো ১ কোটি ৭৪ লাখ টাকার ৩ ‘সোনার ডিম’

ডেস্ক রিপোর্ট :: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এক যাত্রীর পায়ুপথ থেকে পেস্ট আকারের তিনটি ‘সোনার ডিম’ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে আসা ওই যাত্রীর কাছ থেকে সোনাগুলো জব্দ করা হয়। বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় আরমান উদ্দির সিদ্দিকী নামের ওই যাত্রী ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় উপস্থিত হন। সেখানে নজরদারির একপর্যায়ে তাকে প্রাথমিকভাবে সন্দেহজনক বিবেচনায় তল্লাশি করা হয়। এ সময় তার পায়ুপথে বিশেষভাবে লুকানো অবস্থায় সাদা স্কচটেপে মোড়ানো তিনটি ডিম্বাকৃতির পেস্ট আকারের সোনা পাওয়া যায়।

এনবিআর জানায়, উদ্ধারকৃত তিনটি সোনার ডিমের প্রতিটির ওজন ৪৩০ গ্রাম। সে অনুযায়ী ১ হাজার ২৯০ গ্রাম ওজনের এই সোনার বিশুদ্ধতা ২৪ ক্যারেট। স্বর্ণকারের প্রত্যয়ন অনুযায়ী, ডিম্বাকৃতির এই পেস্ট পরিশোধন করা হলে আনুমানিক ১ কেজি বা ১ হাজার গ্রাম বিশুদ্ধ সোনা পাওয়া যেতে পারে। জব্দকৃত এসব সোনার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।

এ ঘটনায় অভিযুক্ত যাত্রী আরমান উদ্দির সিদ্দিকীর বিরুদ্ধে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের পক্ষ থেকে ফৌজদারি মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com