বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
মেয়ে সেজে প্রবাসীর সঙ্গে প্রেম করতেন শান্ত, মোবাইলে বিয়ে, সঙ্গ দিতেন বাবাও নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্ট চলমান থাকবে বললেন সামিউর রহমান সহকারী কমিশনার( ভুমি) স্বামীর দাফনের এক ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু, একই দিনে স্বামী-স্ত্রীর বিদায় মাদকের বিরুদ্ধে প্রত্যেক শিক্ষার্থীকে সোচ্চার হতে হবে: বকশীগঞ্জ ইউএনও মুরাদ হোসেন শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন রাণীশংকৈলের কৃষকরা নবীনগরে ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ লুট লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু রাণীশংকৈলে দুর্গাপূজা ঘিরে প্রতিমা তৈরির কারিগরদের ব্যস্ততা তুঙ্গে বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ
শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন রাণীশংকৈলের কৃষকরা

শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন রাণীশংকৈলের কৃষকরা

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। শীতের আগমনের সঙ্গে সঙ্গে উপজেলার বিভিন্ন মাঠে শুরু হয়েছে আগাম আলু ও শীতকালীন সবজির আবাদ। বাজারে আগাম সবজির ভালো দাম পাওয়ার আশায় অনেক কৃষক অন্যান্য ফসলের পরিবর্তে শীতকালীন সবজি চাষে ঝুঁকছেন।


উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ১২৫ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে যা এখনো চলমান রয়েছে। এরই মধ্যে জমিতে ১৩১ হেক্টর জমিতে ফুলকপি এবং ৫১ হেক্টর জমিতে বাঁধাকপি চাষ করা হয়েছে। মাঠজুড়ে এখন চলছে জমি প্রস্তুত, বীজ রোপণ, পরিচর্যা ও সেচের কাজ।
উপজেলার ভালাপাড়া,ভরনিয়া,উমরাডাঙ্গী,রাউৎনগর, বাচোর এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকরা আগাম আলুর বীজ রোপণে ব্যস্ত সময় কাটাচ্ছেন। জমিতে বীজ বপন করছেন। একই সঙ্গে ফুলকপি ও বাঁধাকপির ক্ষেতেও চলছে সেচ ও পরিচর্যার কাজ।


কৃষকরা জানান, আগাম আলু ও সবজি বাজারে তুলতে পারলে সাধারণ সময়ের তুলনায় ভালো দাম পাওয়া যায়। ফলে উৎপাদন খরচ কিছুটা বেশি হলেও আগাম চাষে লাভের সম্ভাবনাও বেশি। আবহাওয়া অনুকূলে থাকলে এবার ভালো ফলন ও দাম পাওয়ার আশা করছেন তারা।
ভালাপাড়ার কৃষক আব্দুল কুদ্দুশ বলেন, আলু ও শীতকালীন সবজি চাষে খরচ বাড়লেও বাজারে ভালো দাম পাওয়া গেলে সেই খরচ উঠে লাভ হবে। তবে বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ নিয়ে তাদের মধ্যে কিছুটা উদ্বেগ রয়েছে।


উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বলেন, আগাম সবজি চাষে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। রোগবালাই ও পোকার আক্রমণ থেকে ফসল রক্ষায় কৃষকদের নিয়মিত মাঠ পরিদর্শন এবং সঠিক মাত্রায় সার ও বালাইনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে রাণীশংকৈলে আগাম আলু ও শীতকালীন সবজির ভালো ফলন হবে। এতে কৃষকরা লাভবান হওয়ার পাশাপাশি স্থানীয় বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়বে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com