বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
মেয়ে সেজে প্রবাসীর সঙ্গে প্রেম করতেন শান্ত, মোবাইলে বিয়ে, সঙ্গ দিতেন বাবাও নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্ট চলমান থাকবে বললেন সামিউর রহমান সহকারী কমিশনার( ভুমি) স্বামীর দাফনের এক ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু, একই দিনে স্বামী-স্ত্রীর বিদায় মাদকের বিরুদ্ধে প্রত্যেক শিক্ষার্থীকে সোচ্চার হতে হবে: বকশীগঞ্জ ইউএনও মুরাদ হোসেন শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন রাণীশংকৈলের কৃষকরা নবীনগরে ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ লুট লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু রাণীশংকৈলে দুর্গাপূজা ঘিরে প্রতিমা তৈরির কারিগরদের ব্যস্ততা তুঙ্গে বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ
নবীনগরে ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ লুট

নবীনগরে ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ লুট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার কলেজপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৩ লাখ ৮০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।


ভুক্তভোগী সনিয়া আক্তারের অভিযোগ, গত ৬ অক্টোবর সন্ধ্যায় তিনি বোনের বাসায় বেড়াতে যান। এ সুযোগে অজ্ঞাত চোরেরা তার ভাড়া বাসার দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ঘরে থাকা নগদ প্রায় ৩০ হাজার টাকা, প্রায় দেড় ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়।

সনিয়া আক্তার জানান, বাসায় ফিরে তিনি দরজা খোলা অবস্থায় দেখতে পান। ঘরের ভেতরে প্রবেশ করে দেখেন আসবাবপত্র ও বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। পরে খোঁজ নিয়ে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল চুরি যাওয়ার বিষয়টি নিশ্চিত হন তিনি।

চুরির ঘটনায় আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে সন্দেহভাজনদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে।

এ ঘটনায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে নবীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সনিয়া আক্তার।

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com