বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
শাহজালালে যাত্রীর পায়ুপথে মিললো ১ কোটি ৭৪ লাখ টাকার ৩ ‘সোনার ডিম’ বটিয়াঘাটা ভূমি অফিসের আইডি হস্তান্তর না করায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে খুলনার বটিয়াঘাটায় আসন্ন শারদীয় দুর্গোৎসব -২০২৬ উপলক্ষ্যে আইনশৃঙ্খলা কমিটির সভা লালমনিরহাটে রঙ মিশ্রিত মুগডাল বিক্রিতে জরিমানা, দুধের মান পরীক্ষায় সন্তোষজনক নবীনগর–কৃষ্ণনগর সড়কে খানাখন্দ, চরম দুর্ভোগে যাত্রী ও চালক পঞ্চগড়ে নাশকতা মামলায় সাতমেরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই, বিধবাকে বিয়ে করার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে মেয়ে সেজে প্রবাসীর সঙ্গে প্রেম করতেন শান্ত, মোবাইলে বিয়ে, সঙ্গ দিতেন বাবাও নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্ট চলমান থাকবে বললেন সামিউর রহমান সহকারী কমিশনার( ভুমি) স্বামীর দাফনের এক ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু, একই দিনে স্বামী-স্ত্রীর বিদায়
লালমনিরহাটে রঙ মিশ্রিত মুগডাল বিক্রিতে জরিমানা, দুধের মান পরীক্ষায় সন্তোষজনক

লালমনিরহাটে রঙ মিশ্রিত মুগডাল বিক্রিতে জরিমানা, দুধের মান পরীক্ষায় সন্তোষজনক

খাজা রাশেদ, লালমনিরহাট।। লালমনিরহাটে যৌথ মোবাইল কোর্টের অভিযানে, ক্ষতিকর রঙ মিশ্রিত মুগডাল বিক্রির দায়ে এক মুদি দোকানিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে দুগ্ধ বিক্রেতাদের কাছ থেকে, সংগৃহীত দুধের গুণগত মান পরীক্ষা করে সন্তোষজনক ফল পাওয়া গেছে।


বৃহস্পতিবার (৮ অক্টোবর) লালমনিরহাট জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও পৌরসভার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর ফয়সাল আলী ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য অফিসার ও লালমনিরহাট পৌরসভার স্যানিটারি পরিদর্শক উপস্থিত ছিলেন।

অভিযানের শুরুতে লালমনিরহাট পৌরসভার সামনে দুগ্ধ বিক্রেতাদের কাছ থেকে, সংগৃহীত দুধের গুণগত মান পরীক্ষা করা হয়। পরীক্ষায় দুধের মান সন্তোষজনক পাওয়া যায়।

পরে শহরের গোশালা বাজারে অভিযান চালিয়ে ‘মেসার্স নুরুল অ্যান্ড সন্স’ নামের একটি মুদি দোকানে ক্ষতিকর রঙ মিশ্রিত মুগডাল বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দোকানটিকে ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এ বিষয়ে জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com