বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ফুলবাড়ীতে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় বিধবা ও তার দুই ছেলেকে পিটিয়ে আহতের অভিযোগ সন্ধ্যা নামলেই মিনি হাতিরঝিলে আপত্তিকর কর্মকাণ্ড: প্রশাসনের দৃষ্টি আকর্ষণ টেকনাফের সেন্ট মার্টিনে ৪৮ কোটি টাকার ইয়াবা ও হেরোইন জব্দ রংপুরে ৯ টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জন গ্রেফতার শাহজালালে যাত্রীর পায়ুপথে মিললো ১ কোটি ৭৪ লাখ টাকার ৩ ‘সোনার ডিম’ বটিয়াঘাটা ভূমি অফিসের আইডি হস্তান্তর না করায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে খুলনার বটিয়াঘাটায় আসন্ন শারদীয় দুর্গোৎসব -২০২৬ উপলক্ষ্যে আইনশৃঙ্খলা কমিটির সভা লালমনিরহাটে রঙ মিশ্রিত মুগডাল বিক্রিতে জরিমানা, দুধের মান পরীক্ষায় সন্তোষজনক নবীনগর–কৃষ্ণনগর সড়কে খানাখন্দ, চরম দুর্ভোগে যাত্রী ও চালক পঞ্চগড়ে নাশকতা মামলায় সাতমেরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান গ্রেপ্তার
ফুলবাড়ীতে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় বিধবা ও তার দুই ছেলেকে পিটিয়ে আহতের অভিযোগ

ফুলবাড়ীতে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় বিধবা ও তার দুই ছেলেকে পিটিয়ে আহতের অভিযোগ

দিনাজপুর জেলা প্রতিনিধি:: দিনাজপুরের ফুলবাড়ীতে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় এক বিধবা নারী ও তার দুই ছেলেকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ মাবিয়া বেগম (৪৫) বাদী হয়ে ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।


অভিযুক্তরা হলেন- উপজেলার উত্তর রামভদ্রপুর গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে মোঃ মাজারুল ইসলাম (৪৮) ও তার দুই ছেলে। সম্পর্কে অভিযুক্ত মাজারুল ভুক্তভোগীর দেবর এবং অপর দুজন তার ভাতিজা।

অভিযোগ সূত্রে জানা যায়, স্বামী মারা যাওয়ার পর থেকে ভুক্তভোগী বিধবা নারীকে তার দেবর বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিয়ে আসছিল। গত ৬ অক্টোবর রাতে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয় অভিযুক্তরা।


এর জের ধরে গত ৮ অক্টোবর সকাল ৯টার দিকে পূর্বপরিকল্পিতভাবে বাড়ির মাঝখানে থাকা টিনের পার্টিশন খুলে দিয়ে ঝগড়ার সৃষ্টি করে তারা। এ সময় বাধা দিতে গেলে ভুক্তভোগীর বড় ছেলে মানিক ইসলাম (২৮)-কে লাঠি দিয়ে পিটিয়ে ডান পা থেঁতলে দেয় এবং ভুক্তভোগীকে এলোপাতাড়ি পিটিয়ে মাথায় গুরুতর রক্তাক্ত জখম করে। এ সময় তার ছোট ছেলেকেও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগী মাবিয়া বেগম ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com