বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
নবীনগরে ব্রিজ আছে, নেই সংযোগ সড়ক—ভোগান্তিতে তিন ইউনিয়নের মানুষ স্কুলছাত্রী তাজমিন হত্যা, কক্সবাজারের সেই প্রেমিক রাজু গ্রেপ্তার দিনে ভাসমান দোকান, রাতে অপরাধের অভিযোগ—মাওনা ফ্লাইওভারের নিচে উদ্বেগ লালমনিরহাটে ধরলা নদীতে গৌরীশংকর গোশালা সোসাইটির উদ্যোগে শুভ মহালয়া উদযাপন ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ লালমনিরহাটে ধরলা নদীতে গৌরীশংকর গোশালা সোসাইটির উদ্যোগে শুভ মহালয়া উদযাপন আগামী বছরের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি শীত আসতে না আসতেই পিঠা তৈরির ধুম, বয়স্ক নারীর দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় নরসিংদীর শিবপুরে ফেনসিডিল সহ প্রাইভেট কার জব্দ গ্রেফতার এক। দেড় বছর আগের চুরির ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫
কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার টেটে

কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার টেটে

ডেস্ক রিপোর্ট :: চলমান ফুটবল বিশ্বকাপের উত্তেজনার মধ্যেই মাঠের বাইরের একটি ঘটনা ক্রীড়াঙ্গন ও মুসলিম বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দলের তরুণ ফরোয়ার্ড টেটে ইয়ঙ্গি আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।


২৫ বছর বয়সী এই ফুটবলার বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে সুযোগ পাওয়ার ঠিক আগে নিজ শহর এডিলেইডের একটি মসজিদে জুমার নামাজ শেষে ইসলাম গ্রহণ করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ইসলামিক স্কলার মুফতি মেঙ্ক। তার উপস্থিতিতেই টেটে ইয়ঙ্গি কালিমা শাহাদাত পাঠ করেন।

পরবর্তীতে এক সাক্ষাৎকারে ইয়ঙ্গি জানান, ইসলাম গ্রহণের সিদ্ধান্তটি তাৎক্ষণিক ছিল না। বেশ কিছুদিন ধরেই তিনি ইসলাম সম্পর্কে জানতে ও বুঝতে আগ্রহী ছিলেন। মসজিদে মুফতি মেঙ্কের সঙ্গে সাক্ষাতের সময় তিনি জানতে চান, ইয়ঙ্গি শাহাদাহ পাঠ করেছেন কি না। সেই মুহূর্তেই তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন এবং জীবনের নতুন এক অধ্যায়ের সূচনা করেন।

বর্তমানে অস্ট্রেলিয়া জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে খেলছেন ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার। ১.৯৭ মিটার উচ্চতার ইয়ঙ্গি বিশ্বকাপের আগে সুইজারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অভিষেকেই গোল করে দলকে ড্র এনে দেন। সেই পারফরম্যান্সের ধারাবাহিকতায় বিশ্বকাপের মূল পর্বেও কোচের আস্থা অর্জন করেছেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com