বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি লালমনিরহাটে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত এককালীন ২০ লাখ, মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি, কৃষকদল নেতা গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু লালমনিরহাটের মহিষখোচাঁয়  ৫৯১ মুস্তাহিক পরিবারের মাঝে, যাকাত তহবিল হস্তান্তর পরিকল্পিত সন্ত্রাসে দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র, সুন্দরগঞ্জে বিএনপির বিক্ষোভ নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল
লালমনিরহাটে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত

লালমনিরহাটে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত

কেফায়েত উল্লাহ, লালমনিরহাটঃলালমনিরহাটের রাজপুর উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং খাদ্য, মাদক, অনলাইন জুয়া, যৌতুক ও সাইবার সচেতনতা বিষয়ক এক ব্যতিক্রমী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ‘বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশন’-এর উদ্যোগে এবং যমুনা ক্লিনিক এন্ড ডায়াগনোসিস, লালমনিরহাট-এর সার্বিক সহযোগিতায় এই মানবিক ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।

দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। ক্যাম্পেইনে আগত তিন শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করে তা জানিয়ে দেওয়া হয়।

এবারের আয়োজনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি। সংগঠনের স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রমে বিদ্যালয়ের প্রতিটি ক্লাসে ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের সাথে নিবিড়ভাবে কথা বলা হয় এবং সচেতনতামূলক সেশন পরিচালনা করা হয়।
সংগঠনের সকল স্তরের স্বেচ্ছাসেবকদের মাঠপর্যায়ের কঠোর পরিশ্রমে পুরো আয়োজনটি সফল রূপ নেয়।

সেশনগুলোতে রক্তদান থেকে শুরু করে সমাজের প্রতিটি সমসাময়িক ব্যাধি নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেন বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুর মোহাম্মদ তিনি বলেন, “রক্তদান কোনো সাধারণ দান নয়, এটি একটি জীবন বাঁচানোর মহৎ লড়াই। আমাদের তরুণ প্রজন্মকে রক্তের গ্রুপ জেনে ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকতে হবে, যেন যেকোনো জরুরি মুহূর্তে আমরা অন্যের পাশে দাঁড়াতে পারি। তবে এই মানবিক সমাজ বিনির্মাণের প্রথম শর্ত হলো নিজেদের সুরক্ষিত রাখা। মাদক আমাদের চেতনাকে ধ্বংস করে, আর অনলাইন জুয়া ও সাইবার ক্রাইমের মতো ডিজিটাল ফাঁদ আমাদের পরিবার ও অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে। আমাদের শিক্ষার্থীদের ইন্টারনেটের সঠিক ব্যবহার জানতে হবে এবং যেকোনো প্রলোভন থেকে দূরে থাকতে হবে। পাশাপাশি, সমাজ থেকে যৌতুকের মতো অভিশাপ দূর করতে এবং খাদ্যে ভেজালের বিরুদ্ধে সচেতন হয়ে সুস্থ জীবনযাপন করতে আমাদের আজ থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। তোমরা যদি সচেতন হও, তবেই আমাদের এই সম্মিলিত প্রচেষ্টা সফল হবে এবং সমাজ বদলে যাবে।”


অনুষ্ঠানে বিশেষ অনুভূতি ব্যক্ত করে রাজপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী মুক্তা বলেন, “আজকের এই ক্যাম্পেইনটি আমাদের জন্য একটি দারুণ শিক্ষণীয় অভিজ্ঞতা। যেভাবে প্রতিটি ক্লাসে এসে আমাদের সাথে কথা বলেছেন, রক্তদানের গুরুত্ব বুঝিয়েছেন এবং অনলাইন জুয়া ও সাইবার ক্রাইমের অন্ধকার দিকগুলো বাস্তব উদাহরণ দিয়ে দেখিয়েছেন—তা আমাদের চোখ খুলে দিয়েছে। আমরা এখন অনেক বেশি সচেতন এবং আমরা নিজেরাও রক্তদানে অন্যকে উৎসাহিত করব।”

আয়োজনের ভূয়সী প্রশংসা করে রাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন বলেন, “পাঠ্যপুস্তক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক ও সামাজিক সচেতন করে তোলা অত্যন্ত জরুরি। বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশন ও যমুনা ক্লিনিকের এই যৌথ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। মাদক, অনলাইন জুয়া ও সাইবার ক্রাইমের মতো মরণব্যাধি থেকে আমাদের শিক্ষার্থীদের রক্ষা করতে এমন নিবেদিতপ্রাণ সামাজিক উদ্যোগ নিয়মিত হওয়া উচিত।”

অনুষ্ঠানে বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশন-এর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ আরিফ কবির, সহ-সভাপতি ইমরান খান, সাংগঠনিক সম্পাদক মোঃ বকুল মাহমুদ, সহ-কোষাধ্যক্ষ মোঃ আরাফাত হোসেন এবং দপ্তর সম্পাদক মোঃ মেহেদী হাসান মিরাজসহ সংগঠনের অন্যান্য নিবেদিতপ্রাণ সদস্যবৃন্দ, যাদের সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় পুরো প্রোগ্রামটি সফল হয়েছে।
আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “মানবতার পথে ছোট একটি পদক্ষেপই হতে পারে বড় পরিবর্তনের শুরু।” তরুণ প্রজন্মকে মানবিক কাজে উদ্বুদ্ধ করতেই তাদের এই যৌথ পথচলা অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে সফলভাবে এই ক্যাম্পেইন সম্পন্ন করার জন্য রাজপুর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ, যমুনা ক্লিনিক এন্ড ডায়াগনোসিস, মেডিকেল টিম এবং সংগঠনের সকল রক্তযোদ্ধা ও স্বেচ্ছাসেবকদের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। দিনভর স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রম ও হাসিমুখের এই মানবিক আয়োজন উপস্থিত সকলের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com