বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে ২৯ শিক্ষার্থী হাসপাতালে গাজীপুরে কালিয়াকৈরে অগ্নিকাণ্ড দুই কলোনিতে মোট ২২ টি কক্ষ বশীভূত গাজীপুরের কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত, আহত ২ লালমনিরহাটে সন্ত্রাস বিরোধী আইনে পৌর আওয়ামী লীগ নেতা আটক ‎লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি লালমনিরহাটে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত এককালীন ২০ লাখ, মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি, কৃষকদল নেতা গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু
ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে ২৯ শিক্ষার্থী হাসপাতালে

ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে ২৯ শিক্ষার্থী হাসপাতালে

ডেস্ক রিপোর্ট :: ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশ বাড়ী ইউনিয়নের মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের ডিম খেয়ে ২৯ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের চিকিৎসার জন্য বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। বতর্মানে তারা বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।


বালিয়াডাঙ্গী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অতুল চন্দ্র রায় জানান, অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা চলমান রয়েছে। ফুড এলার্জির কারণে এমনটি হতে পারে। বিষয়টি খতিয়ে দেখছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা যায়, ঠাকুরগাঁওয়ের সাতটি উপজেলার মধ্যে বালিয়াডাঙ্গী উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে মিড ডে মিল চালু হয় গত জানুয়ারি মাসে। রোববারে কি ডিম ও বনরুটি, সোমবার দুধ ও বনরুটি, মঙ্গলবার কলা ও বিস্কিট, বুধবার ডিম ও বনরুটি, বৃহস্পতিবার ডিম ও বনরুটি মিড ডে মিল হিসাবে উপজেলার ১৩৮টি প্রাথমিকের শিক্ষার্থীদের সরবরাহ করা হচ্ছে।

ডিম, পাউরুটি, কলা সরবরাহ করা স্থানীয় সংস্থা ইএসডিও, দুধ সরবরাহ করেন আরডি নামে আরেক সংস্থা এছাড়াও বিস্কিট সরবরাহ করেন প্রাণ কোম্পানি।

এর আগে, গত ২১ সেপ্টেম্বর বালিয়াডাঙ্গীর ৩টি বিদ্যালয়ের ৩৪ জন শিক্ষার্থী মিড ডে মিলের খাবার দুধ খেয়ে অসুস্থ হয়েছিল। তারা বতর্মানে সুস্থ অবস্থায় বাড়িতে আছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com