কেফায়েত উল্লাহ্,নিজস্ব প্রতিবেদক:মানবতার সেবা এবং সামাজিক কল্যাণমূলক কাজকে আরও বেগবান করতে মাসব্যাপী নতুন সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে সামাজিক সংগঠন ‘রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠন’।

সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ উদ্যোগ হিসেবে এই কার্যক্রমের ঘোষণা দেওয়া হয়েছে।সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, রক্তদান, স্বেচ্ছাসেবা ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তরুণ ও সাধারণ মানুষকে সম্পৃক্ত করাই এই অভিযানের মূল লক্ষ্য। আগ্রহী যেকোনো নারী ও পুরুষ এই সংগঠনে যুক্ত হয়ে মানবতার সেবায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
সংগঠনের সদস্য হওয়ার জন্য কিছু প্রাথমিক যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। আবেদনকারীর বয়স নূন্যতম ১৬ বছর এবং শিক্ষাগত যোগ্যতা নূন্যতম পঞ্চম শ্রেণি পাস হতে হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে সামাজিক ও সেবামূলক কাজ করার মানসিকতা থাকার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে।আগ্রহী ব্যক্তিরা মোবাইল নম্বর ০১৩৪০৮৮৮৩২২ অথবা সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজ vlhttps://www.facebook.com/share/19e8ndqqTh/ মাধ্যমে যোগাযোগ করে সদস্য পদের জন্য আবেদন করতে পারবেন।

এক মাসব্যাপী এই সদস্য সংগ্রহ কার্যক্রম চলবে।সংগঠনের দায়িত্বশীল প্রতিনিধিরা জানান, একজন নতুন সদস্য যুক্ত হওয়া মানে মানবতার সেবায় আরও একটি নতুন শক্তির সংযোজন। তারা সমাজের সর্বস্তরের যোগ্য ও আগ্রহী ব্যক্তিদের এই সেবামূলক কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
Leave a Reply