বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা
দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা

দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা

আশরাফুল হক, লালমনিরহাট।।৷ আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে লালমনিরহাট জেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশের আয়োজনে লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাটের পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।

সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রাক-পূজা, পূজা চলাকালীন ও পূজা-পরবর্তী সময়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য সাইবার ক্রাইম মনিটরিং সেলের মাধ্যমে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, জেলার সব পূজামণ্ডপে নিরাপত্তা জোরদারের পাশাপাশি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। পূজামণ্ডপকেন্দ্রিক যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং দর্শনার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ট্রাফিক ব্যবস্থাপনাও জোরদার করা হবে।

পুলিশ সুপার জেলার প্রতিটি পূজামণ্ডপকে শতভাগ সিসিটিভি ক্যামেরার আওতায় আনার জন্য সংশ্লিষ্ট মন্দির ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। পাশাপাশি পূজামণ্ডপে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, প্রবেশ ও বের হওয়ার পথ নিরাপদ রাখা এবং সন্দেহজনক কোনো ব্যক্তি বা বস্তু দেখা গেলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, দুর্গোৎসব চলাকালে কোনো ধরনের বিশৃঙ্খলা, অপ্রীতিকর ঘটনা কিংবা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিলে দেরি না করে সংশ্লিষ্ট থানা অথবা পুলিশ কন্ট্রোল রুমে দ্রুত অবহিত করতে হবে। এতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।

মতবিনিময় সভায় পুলিশ সুপার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের বিভিন্ন মতামত ও সমস্যার কথা শোনেন এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন করতে জেলা পুলিশকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সভায় দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশের পাশাপাশি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটি, স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া পূজামণ্ডপে শৃঙ্খলা বজায় রাখা, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা, ইভটিজিং ও মাদক প্রতিরোধ এবং যেকোনো ধরনের উসকানি বা গুজবের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

সভায় লালমনিরহাট জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন উপজেলা ও পৌরসভার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন ফ্রন্টের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com