বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’
আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী

আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী

খাজা রাশেদ, লালমনিরহাট।। লালমনিরহাটের আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের আয়োজনে, ২য় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ এবং বেসরকারি বৃত্তি পরীক্ষা-২০২৫ এর বৃত্তিপ্রাপ্তদের মাঝে অর্থ ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। একই সাথে বিদ্যালয়ে আবাসিক হিফজুল কুরআন শাখা চালুকরণের লক্ষ্যে, অভিভাবকদের সু-পরামর্শ ও মতামত গ্রহণের উদ্দেশ্যে এক অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুল, লালমনিরহাটের প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ জনাব এম. এরশাদুল হক।
প্রতিষ্ঠানের সভাপতি ও ৪নং মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য জনাব মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক হাফেজ মোঃ মারুফ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আলোচকবৃন্দ সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠন এবং সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান। এছাড়াও আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলে নতুন আবাসিক হিফয শাখা শুরুর উদ্যোগকে, স্বাগত জানিয়ে উপস্থিত অভিভাবকেরা তাদের সুচিন্তিত মতামত ও সার্বিক সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে ২য় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও প্রগতিপত্র তুলে দেওয়া হয়। একই সাথে গত ২০২৫ সালের বেসরকারি বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ ও সনদ বিতরণ করেন অতিথিবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com