ঠাকুরগাঁও প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঠাকুরগাঁওয়ের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার বেলাল হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট অতুল প্রসাদ রায়, সদস্য সচিব জিতেন কুমার পাল, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক অরুণ কুমার রায়,
বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি জয় মহন্ত অলক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঠাকুরগাঁও সদর পৌর শাখার আহ্বায়ক গোবিন্দ ঘোষ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আলী, ওসি ডিবি গোলাম রসুলসহ অন্যান্যরা। আরো উপস্থিত ছিলেন সকল থানার অফিসার ইনচার্জ।

মতবিনিময় সভায় পুলিশ সুপার বেলাল হোসেন বলেন জেলা বাসিকে সুন্দর পূজা উপহার দেয়ার জন্য কাজ করে যাচ্ছে জেলা পুলিশ। সেই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতিমধ্যে সকল প্রকার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এছাড়াও দূর্গা পূজার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
Leave a Reply